Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 08, 2026
সাভারে এক মায়ের চুল বিক্রি করার সেই গুজবে তিন জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 April, 2020, 09:10 am
Last modified: 24 April, 2020, 09:30 am

Related News

  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রিমান্ডে
  • সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • সাভার মহাসড়কের আলোকসজ্জায় উইন্ড টারবাইন, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়াই লক্ষ্য প্রশাসনের
  • আবারও সাভারে মিলল বোমাসদৃশ প্রেশার কুকার, ঘিরে রেখেছে পুলিশ
  • ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড

সাভারে এক মায়ের চুল বিক্রি করার সেই গুজবে তিন জনের বিরুদ্ধে মামলা

সারাদেশব্যাপী সরকারের ত্রাণ কার্যক্রমের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমনটি করা হচ্ছে বলে জানান মামলার বাদী।
টিবিএস রিপোর্ট
24 April, 2020, 09:10 am
Last modified: 24 April, 2020, 09:30 am

সন্তানের খাবার ও দুধ কিনতে সাভারের এক মা নিজের মাথার চুল বিক্রি করেছেন-এমন মিথ্যা সংবাদ প্রকাশের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাভার ব্যাংক কলোনির এক বাসিন্দা।

বৃহস্পতিবার রাত ৮টায় সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা রমিজউদ্দিন ভুইয়া মিশু বাদী হয়ে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছেন, ফেসবুকে সেইভ সাভার আইডির এ্যাডমিন রাজিব মাহমুদ (৩২), উমর ফারুক (৪০) এবং ওবায়দুর রহমান অভি (৫০)।

মামলার বাদী মামলার তথ্য বিবরণীতে উল্লেখ করেন, তার বাড়ির ভাড়াটিয়া সাথি আক্তার দেড় মাস পূর্বে মাথার চুল ফেলে দেন আর সেই সুযোগটি লুফে নিয়ে গুজব ছড়ানো হয় যে করোনা ভাইরাসের কারণ গৃহবধূ মাথার চুল বিক্রি করেছেন। তিনি দাবি করেন, সারাদেশব্যাপী সরকারের ত্রাণ কার্যক্রমের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমনটি করছেন তারা।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা থেকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসহ দেশের বিভিন্ন অনলাইন গণমাধ্যমে চুল বিক্রি করে সন্তানের খাবার কেনার সংবাদটি প্রকাশিত হলে রীতিমতো ভাইরাল হয়ে যায়। গণমাধ্যমে খবর দেখে সাভারের জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তার সাহায্যে এগিয়ে আসেন। চাল, তেলসহ দেওয়া হয় নগদ অর্থ সহায়তা।

বুধবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনুসন্ধানে উঠে আসে প্রচার হওয়া সংবাদটি গুজব ও মিথ্যা। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে এর সত্যতা খুঁজে পায়। 

Related Topics

টপ নিউজ

চুল বিক্রি করে বাচ্চার খাবার / সাভার / করোনাভাইরাস / ত্রাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
    চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
    ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ছবি: টেলিগ্রাফ
    নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • কোলাজ: টিবিএস
    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • ফাইল ছবি
    বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

Related News

  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রিমান্ডে
  • সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • সাভার মহাসড়কের আলোকসজ্জায় উইন্ড টারবাইন, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়াই লক্ষ্য প্রশাসনের
  • আবারও সাভারে মিলল বোমাসদৃশ প্রেশার কুকার, ঘিরে রেখেছে পুলিশ
  • ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড

Most Read

1
কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
আন্তর্জাতিক

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

2
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

3
ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net