Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সাভারে জলাবদ্ধতার প্রতিবাদে স্থানীয়দের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2025, 11:05 am
Last modified: 01 October, 2025, 12:19 pm

Related News

  • ঢাকা-১৯: জামায়াত জোটকে হারিয়ে বিএনপির জয়
  • ঢাকা-১৯ আসনে ভোটার উপস্থিতি কম, তিন প্রার্থীর ছাড়া এজেন্ট নেই বাকিদের
  • দেশ সম্পর্কে যার ধারণা নাই, তার দেশ নিয়ে কী প্ল্যান তা জনগণ বুঝে গেছে: নাহিদ ইসলাম
  • বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবরোধ প্রত্যাহার, আগারগাঁওয়ে যানচলাচল এখন স্বাভাবিক
  • সাভারে বেতন নিয়ে অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: ২৩ শ্রমিক গ্রেপ্তার 

সাভারে জলাবদ্ধতার প্রতিবাদে স্থানীয়দের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আজ বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করে।
টিবিএস রিপোর্ট
01 October, 2025, 11:05 am
Last modified: 01 October, 2025, 12:19 pm
ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করে। ছবি: টিবিএস

ঢাকার সাভারে শোভাপুরসহ তেতুলঝোড়া ইউনিয়নের তিন এলাকায় জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

আজ বুধবার (১ অক্টোবর)সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত, প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন স্থানীয়রা।

এসময় স্থানীয়দের অবরোধের মুখে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে মহাসড়ক অবরোধ করে রাখার পর বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতায় ভুগছেন ওই এলাকার বাসিন্দারা। এর মধ্যে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন একটি জমি দিয়ে পূর্বে এসব পানি নেমে যাওয়ার ব্যবস্থা থাকলেও সম্প্রতি সেই জমি ভরাট করায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গিয়ে এই সংকট আরও গভীর হয়েছে।

জোসনা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, আগে পানি যাওয়ার মতো যেটুকু ব্যবস্থা ছিল, এখন সেটাও আটকে দেওয়া হয়েছে। যার কারণে গত এক সপ্তাহ যাবৎ পানি বেড়ে ঘরে ঢুকে গেছে। আমাদের ঘরে ড্রেনের নোংরা পানি গিয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট সব তলিয়ে গেছে। বাচ্চাদের পড়াশোনা, প্রাইভেট, রান্নাবান্না—সব কিছু কষ্টসাধ্য হয়ে গেছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।

সিয়াম সাদ চৌধুরী নামে আরেক বাসিন্দা বলেন, গত দুই সপ্তাহ যাবৎ আমাদের পানি যাওয়ার একমাত্র যেই ব্যবস্থা ছিল, সেটিও আটকে দেওয়া হয়েছে। এখন ঘরের ভেতর পানি। আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হোক, আমাদের আর কোনো দাবি নেই।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার।

ঘটনাস্থল থেকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, যেই জমি দিয়ে আগে পানি নেমে যেত, সেটি সম্প্রতি ভরাট করে ফেলায় এই সংকট তৈরি হয়েছে। যেই জমি ভরাটের কথা বলা হচ্ছে, সেটি ব্যক্তি মালিকানাধীন। আমরা সকল পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা করছি।

Related Topics

টপ নিউজ

ঢাকা-আরিচা মহাসড়ক / অবরোধ / জলাবদ্ধতার প্রতিবাদে / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ঢাকা-১৯: জামায়াত জোটকে হারিয়ে বিএনপির জয়
  • ঢাকা-১৯ আসনে ভোটার উপস্থিতি কম, তিন প্রার্থীর ছাড়া এজেন্ট নেই বাকিদের
  • দেশ সম্পর্কে যার ধারণা নাই, তার দেশ নিয়ে কী প্ল্যান তা জনগণ বুঝে গেছে: নাহিদ ইসলাম
  • বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবরোধ প্রত্যাহার, আগারগাঁওয়ে যানচলাচল এখন স্বাভাবিক
  • সাভারে বেতন নিয়ে অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: ২৩ শ্রমিক গ্রেপ্তার 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net