Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
সাতক্ষীরায় সুন্দরবনের চিত্রা হরিণের খামার

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
07 February, 2021, 06:15 pm
Last modified: 07 February, 2021, 06:15 pm

Related News

  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরায় সুন্দরবনের চিত্রা হরিণের খামার

'যে কেউ হরিণের খামার গড়ে তুলতে পারবেন। তবে অবশ্যই তাকে বন্যপ্রাণী সংরক্ষণ নীতিমালা অনুসরণ করেই অনুমোদন নিতে হবে।'
সাতক্ষীরা প্রতিনিধি
07 February, 2021, 06:15 pm
Last modified: 07 February, 2021, 06:15 pm
ছবি: টিবিএস

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নন্দকাটি গ্রামের গলঘশিয়া নদীর তীরে ব্যক্তি উদ্যোগে চিত্রা হরিণের খামার গড়েছেন ব্যবসায়ী আব্দুস সাত্তার মোড়ল। খামারটিতে এখন হরিণের সংখ্যা ৩৫।

শখের বসেই খামারটি গড়েছেন এলাকার পরিচিত এই ব্যবসায়ী। প্রতিদিন এই খামার দেখতে ভিড় করেন বিভিন্ন এলাকার শত শত দর্শনার্থী।

হরিণের খামার অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন খামারের মালিক মোড়ল আব্দুস সাত্তার।

সরেজমিনে দেখা যায়, খামারটিতে বড় হরিণের রয়েছে ২৯টি। শাবক রয়েছে ৬টি।

মোড়ল আব্দুস সাত্তার বলেন, '২০০৪ সালে খুলনার এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচটি হরিণ নিয়ে লালনপালন শুরু করি। শখের বসেই শুরু করেছিলাম। এখন সেটি খামারে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ খামারটি দেখতে আসেন। খুলনা বিভাগের মধ্যে কোথাও এমন হরিণের খামার নেই।'

'হরিণের খামার লাভজনক ব্যবসা। শিক্ষিত বেকার যুবকরা চাকরির পেছনে না ছুটে হরিণের খামার গড়ে তুলে তবে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। একজন মন্ত্রী আমার কাছ থেকে ৬টি হরিণ নিয়ে লালনপালন করেন। এখন তার হরিণ হয়েছে ১১টি।'

তবে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আব্দুস সাত্তার বলেন, '২০১৭ সাল পর্যন্ত আমার হরিণের খামারটির অনুমোদন ছিল। এরপর থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয় খামারটির সনদপত্র নবায়ন নিয়ে টালবাহানা করছে। মন্ত্রণালয়ের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর প্রত্যায়ন নবায়ন করছে না। তারা বলছে, আমার খামারটি আকাশ পথে সুন্দরবন থেকে ১৯ কিলোমিটার দূরত্বে রয়েছে। খামার হতে হবে ৩০ কিলোমিটার দূরত্বে। নদী পথে আমার খামারটি রয়েছে ৬৩ কিলোমিটার দূরে ও সড়ক পথে ৫০ কিলোমিটার দূরে। আকাশ পথে কত কিলোমিটার দূরে রয়েছে, আমার জানা নেই। আকাশ পথে ১১ কিলোমিটার দূরত্ব কম দেখিয়ে সনদ নবায়ন বন্ধ রেখেছে ওই অধিদপ্তর।'

আইনি জটিলতায় আটকা পড়েছে হরিণের খামার করতে আগ্রহী আশাশুনি উপজেলার হাড়িভাঙা গ্রামের বাসিন্দা সোলাইমান হুসাইনের এক উদ্যোগ। তিনি বলেন, 'সাত্তার সাহেবের খামারটি দেখে উদ্যোগী হয়েছি। তবে খামার গড়ে তোলার আগেই আইনি জটিলতায় পরিকল্পনা নিয়ে এগোতে পারছি না।'

'অল্প বিনিয়োগে অধিক লাভবান হওয়ার সুযোগ রয়েছে হরিণ পালনে। এটির বাণিজ্যিক চাহিদাও অনেক,' বলেন তিনি।

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'হরিণের খামার দ্রুত বর্ধনশীল। প্রতি তিন বছরে একটি মায়া হরিণ দুটি বাচ্চা দেয়। ছাগলের খামারের মতোই একই খাবার দিতে হয়। তাছাড়া এ প্রাণীর রোগবালাইও নেই।'

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, 'আইনি জটিলতা না থাকলে খামার গড়ে তোলার সব ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে আগ্রহীরা উপকৃত হবেন।'

সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল ইসলাম বলেন, 'হরিণের খামার গড়ে তোলা গেলে অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করি। তবে খামারটি শুধু পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে প্রভাব খুব বেশি বিস্তার হবে না। যদি খামারে পালনকৃত হরিণের মাংস বাণিজ্যিকভাবে বাজারজাত করার সুযোগ দেয় সরকার, তবে ব্যাপকভাবে অর্থনীতিতে প্রভাব পড়বে। অনেকেই আগ্রহী হয়ে হরিণের খামার গড়ে তুলবে।'

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ওয়াইল্ড লাইভ বিভাগ) নির্মল কুমার পাল বলেন, 'আব্দুস সাত্তারের খামারটি আকাশ পথে ২০ কিলোমিটারের মধ্যে রয়েছে। যার কারণে খামারটির লাইসেন্স নবায়ন হচ্ছে না। হরিণের খামারের লাইসেন্স পেতে হলে অবশ্যই সেটি আকাশ পথে ৩০ কিলোমিটার দূরে হতে হবে। এর বাইরে লাইসেন্স দেওয়ার আইনি সুযোগ নেই।'

তিনি বলেন, 'যে কেউ হরিণের খামার গড়ে তুলতে পারবেন। তবে অবশ্যই তাকে বন্যপ্রাণী সংরক্ষণ নীতিমালা অনুসরণ করেই অনুমোদন নিতে হবে।'

Related Topics

টপ নিউজ

হরিণের খামার / চিত্রা হরিণ / সাতক্ষীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো
  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net