Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
শুক্রবার থেকে চলবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
02 June, 2020, 03:40 pm
Last modified: 02 June, 2020, 05:10 pm

Related News

  • চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের
  • ১৫ মে থেকে বাজারে মিলবে রাজশাহীর আম
  • শীতকাল ছিল দীর্ঘ, তারপর তাপদাহ— রাজশাহীতে আমের ফলন কম, তাই দামও চড়া
  • ঢাকাসহ সারাদেশে যেভাবে পৌঁছায় রাজশাহীর আম
  • আমের মুকুল কম আসায় শঙ্কায় রাজশাহীর কৃষকরা

শুক্রবার থেকে চলবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ডাক বিভাগের ট্রাকে বিনামূল্যে ঢাকায় আম পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
রাজশাহী প্রতিনিধি
02 June, 2020, 03:40 pm
Last modified: 02 June, 2020, 05:10 pm
ফাইল ফটো

শুক্রবার রাজশাহী থেকে চলবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। কম খরচে আম পরিবহনের জন্য এ উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। রাজশাহী থেকে আম পরিবহনের জন্য কেজি প্রতি খরচ পড়বে মাত্র এক টাকা ১৭ পয়সা। প্রতিদিন বিকেল ৪ টা থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী হয়ে ট্রেনটি ঢাকায় যাবে।

পশ্চিমাঞ্চল রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্যা ভূঞা বলেন, "আম চাষিরা যেন স্বল্প খরচে আম পরিবহন করতে পারে সে উদ্দেশে গত ১৮ মে থেকে পার্শেল ভাড়া ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু আম নয়, শাকসবজিসহ অন্যান্য ফলমূলও পরিবহন করতে পারবে ব্যবসায়ী ও চাষিরা।

প্রতিদিন একটি মালবাহী ট্রেনের ছয়টি ওয়াগনে ২৭০ টন পণ্য পরিবহন করা যাবে। একজন ব্যবসায়ী ও চাষী তাদের ইচ্ছেমতো পণ্য পরিবহন করতে পারবেন। এজন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনে খরচ পড়বে কেজিপ্রতি এক টাকা ৩০ পয়সা আর রাজশাহী থেকে এক টাকা ১৭ পয়সা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুলপুর পর্যন্ত প্রায় সব স্টেশনেই স্টপেজ দেওয়া হবে। বুকিং অফিস থেকে বুকিং করার পর কুলিরা পণ্য ট্রেনে উঠানো ও গন্তব্যস্থলে পৌঁছার পর পণ্য স্টেশনে নামিয়ে দেবে।

এদিকে ক্ষুদ্র ও মাঝারি আমচাষীদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ডাক বিভাগের ট্রাকে বিনামূল্যে ঢাকায় আম পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পুঠিয়া থেকে জুম অ্যাপসের মাধ্যমে উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নুর উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, বিনা ভাড়ায় ঢাকায় আম পরিবহনে আগ্রহী আমচাষিরা নিজ নিজ উপজেলার ইউএনও ও উপজেলা কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করে এ সুযোগ নিতে পারবেন।

 

Related Topics

টপ নিউজ

রাজশাহীর আম / স্পেশাল ম্যাঙ্গো ট্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের
  • ১৫ মে থেকে বাজারে মিলবে রাজশাহীর আম
  • শীতকাল ছিল দীর্ঘ, তারপর তাপদাহ— রাজশাহীতে আমের ফলন কম, তাই দামও চড়া
  • ঢাকাসহ সারাদেশে যেভাবে পৌঁছায় রাজশাহীর আম
  • আমের মুকুল কম আসায় শঙ্কায় রাজশাহীর কৃষকরা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net