Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
শীতের রোগে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫,৮৯৯ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2019, 03:55 pm
Last modified: 24 December, 2019, 04:05 pm

Related News

  • আকস্মিকভাবে নৈশভোজ এড়িয়ে ভারত সফর থেকে দ্রুত ফেরার পর শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন
  • তৃণমূল স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
  • চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

শীতের রোগে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫,৮৯৯ জন

গত ২৪ দিনে সারাদেশে শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৬৫৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬২ জন
টিবিএস রিপোর্ট
24 December, 2019, 03:55 pm
Last modified: 24 December, 2019, 04:05 pm
ছবি: সংগৃহীত

শীতের প্রকোপ বাড়ছে। শীতের সঙ্গে বাড়ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া, জণ্ডিস, চোখের প্রদাহ, এবং জ্বরসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত হেয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৮৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত শ্বাসতন্ত্রের রোগ ‘অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৯ জন, ডায়রিয়ায় ১ হাজার ৯৫৮ জন এবং জন্ডিস, জ্বরসহ অন্যান্য রোগে ৩ হাজার ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৫৫৭ জন, রাজশাহী বিভাগে ১৭৮ জন, রংপুর বিভাগে ৩২৯ জন, খুলনা বিভাগে ১ হাজার ৮২৫ জন, বরিশালে ৩১৩ জন, সিলেটে ৩২৪ জন, ঢাকা বিভাগে ৮৭৮ জন এবং ময়মনসিংহে ৪৯৫ জন শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, দেশের ৬৪ জেলার সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যানুসারে এই হিসাব করা হয়েছে। প্রতিদিনই বাড়ছে শীতকালীন রোগে আক্রান্তের সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৬৫৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬২ জন।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালীন রোগ মূলত ভাইরাস জনিত। রোটা ভাইরাসের কারণে শীতে ডায়রিয়াসহ বিভিন্ন ধরণের রোগ বাড়ে। সে কারণে এসব রোগ থেকে সুরক্ষিত থাকতে পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি পান জরুরি।

মেডিসিন বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শিশু এবং বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই শীতের প্রকোপ থেকে সুরক্ষিত রাখতে তাদের প্রতি যত্নবান হতে হবে। এই সময়ে জ্বর, ঠাণ্ডা বা কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনীয় গরম কাপড় পরিধান করতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে ও বিশুদ্ধ পানি পান করতে হবে।  

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য / শীতকালীন রোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • আকস্মিকভাবে নৈশভোজ এড়িয়ে ভারত সফর থেকে দ্রুত ফেরার পর শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন
  • তৃণমূল স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
  • চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net