Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
শিশু তুহিন হত্যা: বাবা ও দুই চাচা ফের রিমান্ডে

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
21 October, 2019, 08:55 pm
Last modified: 21 October, 2019, 09:22 pm

Related News

  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৮
  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড: বিচার ও সুরক্ষা আইনের দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন
  • সুনামগঞ্জের তুহিন হত্যা মামলার রায় ১৬ মার্চ
  • তুহিন হত্যা: বাবা-চাচাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

শিশু তুহিন হত্যা: বাবা ও দুই চাচা ফের রিমান্ডে

১৫ অক্টোবর তুহিন হত্যার ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে তার বাবা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন...
ইউএনবি রিপোর্ট
21 October, 2019, 08:55 pm
Last modified: 21 October, 2019, 09:22 pm
ছবি: ইউএনবি

সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা ও দুই চাচার ফের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা তুহিনের বাবা আবদুল বাছিরকে পাঁচ দিন ও দুই চাচা আবদুল মোছাব্বির ও জমশেদ আলীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে আবদুল বাছির এবং চাচা আবদুল মোছাব্বির ও জমশেদ আলীকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়।

এর আগে গত শুক্রবার বাছিরসহ তুহিনের দুই চাচাকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। পরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

এদিকে মঙ্গলবার নিহতের আরেক চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এ ঘটনায় প্রথমে সন্দেহভাজন হিসেবে তুহিনের বাবা, চাচা, চাচি, চাচাতো বোন ও চাচাতো ভাইকে আটক করে পুলিশ। পরে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে চাচি ও চাচাতো বোনকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

মায়ের সঙ্গে শিশু তুহিন

শিশু তুহিনের শরীরজুড়ে ছিল ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন। পেটে দুটি ছুরি ঢোকানো অবস্থায় ছিল, দুটি কান কাটা ছিল। এমনকি গোপনাঙ্গও কেটে ফেলা হয়েছিল।

হত্যার ঘটনায় ১৫ অক্টোবর ভোরে তুহিনের মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলায় তুহিনের বাবাসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়। 

পরে, ১৫ অক্টোবর তুহিন হত্যার ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে তার বাবা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।

পুলিশ জানায়, আদালতে নিজেদের দায় স্বীকার করে তুহিনের চাচা আবদুল মুছাব্বির ও চাচাতো ভাই শাহরিয়ারও ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

তুহিন হত্যাকারীদের চিহ্নিত করা গেছে দাবি করলেও কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত করে জানাতে পারেননি পুলিশ সুপার। তিনি বলেন, ‘ধারণা করছি প্রতিপক্ষকে ফাঁসাতেই এ বীভৎস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে আমরা তদন্ত চালাচ্ছি। আশা করছি দ্রুত সবকিছু পেয়ে যাব।’

অবশ্য ইউএনবির সঙ্গে আলাপকালে তুহিনের মা মনিরা বেগম বলেন, ‘বিশ্বাস করতে পারছি না আমার স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তুহিন সব সময় তার বাবার পাশেই ঘুমাত। তাকে কোনো দিন ছেলেকে আঘাত করতে দেখিনি।’

তিনি আরও বলেন, ‘আমি চাই তুহিন হত্যার সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের খুঁজে বের করে ফাঁসি কার্যকর করা হোক।’

Related Topics

টপ নিউজ

তুহিন হত্যা / দিরাই উপজেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৮
  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড: বিচার ও সুরক্ষা আইনের দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন
  • সুনামগঞ্জের তুহিন হত্যা মামলার রায় ১৬ মার্চ
  • তুহিন হত্যা: বাবা-চাচাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net