Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড: বিচার ও সুরক্ষা আইনের দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2025, 06:35 pm
Last modified: 08 August, 2025, 06:41 pm

Related News

  • সিলেটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
  • গাজীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
  • ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে সরকারকে আইনি নোটিশ
  • শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ১ নভেম্বর
  • প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড: বিচার ও সুরক্ষা আইনের দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন

প্রধান অতিথি জয়নাল আবদীন শিশির বলেন, ‘গত ১৭ বছরে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ও চাকরি হারিয়েছে সাংবাদিকরা। অনেককে বিদেশে পালিয়ে থাকতে হয়েছে। আপনারা লাশের উপর শপথ নিয়েছেন, আমাদের সাথে এবং সাগর-রুনী হত্যাকাণ্ডের সাথে বেইমানি করবেন না। ১৭ বছর ধরে আমরা বিচার চাইছি, পাইনি। ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের পর সাংবাদিক হত্যার বিচার করবে, কিন্তু কিছুই দৃশ্যমান হয়নি।’
টিবিএস রিপোর্ট
08 August, 2025, 06:35 pm
Last modified: 08 August, 2025, 06:41 pm
ছবি: টিবিএস

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারা দেশে সাংবাদিক লাঞ্ছনার বিরুদ্ধে মানববন্ধন করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব্র সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, তুহিন হত্যার দ্রুত বিচার এবং নিহতের পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি জানান।

প্রধান অতিথি জয়নাল আবদীন শিশির বলেন, 'গত ১৭ বছরে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ও চাকরি হারিয়েছে সাংবাদিকরা। অনেককে বিদেশে পালিয়ে থাকতে হয়েছে। আপনারা লাশের উপর শপথ নিয়েছেন, আমাদের সাথে এবং সাগর-রুনী হত্যাকাণ্ডের সাথে বেইমানি করবেন না। ১৭ বছর ধরে আমরা বিচার চাইছি, পাইনি। ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের পর সাংবাদিক হত্যার বিচার করবে, কিন্তু কিছুই দৃশ্যমান হয়নি।'

তিনি তুহিনসহ সব সাংবাদিক হত্যার বিচার, চাকরি হারানো সাংবাদিকদের পুনর্বহাল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান। 'জুলাই আন্দোলনের পর বিভিন্ন পেশাজীবী সুবিধা পেয়েছেন, কিন্তু আমাদের নবম ওয়েজ বোর্ড এখনো বাস্তবায়ন হয়নি,' যোগ করেন তিনি।

এনটিভির প্রিন্স নাহিদ বলেন, 'আমরা শুধু গাজীপুরের হত্যাকাণ্ড নয়, গত এক বছরে বহু সাংবাদিক আহত ও লাঞ্ছনার শিকার হয়েছেন। কোন সাংবাদিক আহত বা অপমানিত হলে সরকারের টনক নড়ে না।'

এটিএন বাংলার আজগর আলী বলেন, 'দেশের মানুষের দুঃখ–দুর্দশা তুলে ধরতে আমরা প্রেস ক্লাবে আসি। কিন্তু আজ আমাদের নিজেদের হত্যার প্রতিবাদে দাঁড়াতে হচ্ছে। ভালো সাংবাদিকদের পরিণতি হয় গুম, হত্যা, অথবা দেশ ছাড়তে বাধ্য হওয়া। এভাবে ভালো সাংবাদিক জন্মাবে না, কারণ আমরা তাদের জন্য ভালো পরিবেশ তৈরি করতে পারি না।'

যুগান্তর–এর ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, 'ঘটনার পর থেকে তথ্য উপদেষ্টা শুধু এসি রুমে বসে আছেন, কোন বিবৃতি আসেনি। সাংবাদিক সংগঠনগুলোও চুপ আছে। সরকার ও নেতৃবৃন্দকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নিহতের পরিবারের দায়িত্ব নিতে হবে এবং হত্যাকাণ্ড নিয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে, না হলে কর্মসূচি ঘোষণা করা হবে।'

জনকণ্ঠ–এর ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরায়েজি বলেন, 'তুহিন ভাইকে চাপাতি ও রামদা দিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, তা সাধারণ ঘটনা নয়। এসব অস্ত্র ছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাতে। ২৪ শের আন্দোলনের পর যদি এমন অবস্থা দেখতে হয়, তবে আমাদের কোনো নিরাপদ জায়গা থাকে না।'

Related Topics

টপ নিউজ

সাংবাদিক হত্যা / হত্যাকাণ্ড / গাজীপুর / কুপিয়ে হত্যা / তুহিন হত্যা / প্রেসক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • সিলেটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
  • গাজীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
  • ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে সরকারকে আইনি নোটিশ
  • শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ১ নভেম্বর
  • প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net