Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
লাউয়াছড়ার আগুন নিয়ন্ত্রণে, ২ সদস্যের তদন্ত কমিটি

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি 
24 April, 2021, 04:45 pm
Last modified: 24 April, 2021, 04:50 pm

Related News

  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু
  • নিউমুরিং টার্মিনালে আগুন: আরটিজি ক্রেন ও ২ কনটেইনার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন 

লাউয়াছড়ার আগুন নিয়ন্ত্রণে, ২ সদস্যের তদন্ত কমিটি

কমিটিকে দুইদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি 
24 April, 2021, 04:45 pm
Last modified: 24 April, 2021, 04:50 pm
ছবি-টিবিএস

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনের আগুণ নিয়ন্ত্রণে এসেছে। সেইসঙ্গে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করেছে বনবিভাগ।

এই কমিটিকে দুইদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারের নেতৃত্বে কমিটির অন্য সদস্য হলেন বন মামলা পরিচালক জোলহাস উদ্দিন।

এর আগে, শনিবার বেলা ১২টার দিকে লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি এলাকায় ডাল-পাতার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৩টার দিকে আগুন  নিয়ন্ত্রণে আসে।

বনবিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন কিছু শ্রমিক। সেখানে আগাছা পরিষ্কার করে বন্যপ্রাণীর খায়- এমন ফলের গাছ লাগানোর জন্য বনবিভাগের অধীনে কাজ করছিলেন তারা।

কিন্তু দুপুর ১২টার দিকে সেখানে আগুন জ্বলে উঠে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করে।

তবে বনের ভেতরে রাস্তা না থাকায় এবং পানির স্বল্পতায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়। আগুনে বনের প্রায় ২ একর জায়গা পুড়ে গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা পরিবেশকর্মী আব্দুল আহাদ।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা নুরুল ইসলাম বলেন, '৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি, শ্রমিকদের সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত। অথবা কেউ ইচ্ছে করেও আগুন লাগাতে পারে। কী ঘটেছে, তদন্ত করে বলা যাবে।'

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, 'কী কারণে আগুন লাগল, তা তদন্ত করবে বন বিভাগের তদন্ত কমিটি। এই ব্যাপারে আমাদের কেউ জড়িত থাকলে বা দায়িত্বে কেউ অবহেলা করলে ছাড় দেওয়া হবে না। বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

লাউয়াছড়া / লাউয়াছড়া জাতীয় উদ্যান / আগুন / মৌলভীবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক
  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • চকবাজারে সাততলা ভবনের তৃতীয় তলার দোকানে আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু
  • নিউমুরিং টার্মিনালে আগুন: আরটিজি ক্রেন ও ২ কনটেইনার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন 

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net