Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
র‌্যাগিংয়ের দায়ে সাতক্ষীরা মেডিকেলের ৭ শিক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
18 March, 2020, 12:00 pm
Last modified: 18 March, 2020, 12:01 pm

Related News

  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

র‌্যাগিংয়ের দায়ে সাতক্ষীরা মেডিকেলের ৭ শিক্ষার্থী বহিষ্কার

বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে চার ছাত্রী ও তিন ছাত্র রয়েছেন। তাদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই অপরাধে আরও ১১ শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি
18 March, 2020, 12:00 pm
Last modified: 18 March, 2020, 12:01 pm

শৃঙ্খলা ভঙ্গসহ র‌্যাগিংয়ের অভিযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাত শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই অপরাধে আরও ১১ শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার এক জরুরি সভায় কলেজের একাডেমিক কাউন্সিল ও শৃঙ্খলা কমিটি এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে চার ছাত্রী ও তিন ছাত্র রয়েছেন।

তারা হলেন- এমবিবিএস দ্বিতীয় বর্ষের অনিক সাহা, জয় সরকার, মোহাম্মদ হানিফ, মাহফুজা ইসলাম দিনা, প্রেয়সী রাণী রায়, ফারহা শামান্ত রহমান ও শারমিন ফাহরিয়া।

মেডিকেল কলেজ সূত্র জানায়, গত ৯-১২ জানুয়ারি কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের র‌্যাগিং করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। 

ঘটনার তদন্তে ১৫ জানুয়ারি কলেজ কর্তৃপক্ষ আট সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির সদস্যরা ১৮ জনকে দোষী সাব্যস্ত করে ৯ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেয়। মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা করে ওই ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান জানান, র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার ছাত্রী ও তিন ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এসব শিক্ষার্থীকে কলেজ হোস্টেল ছাড়তে বলা হয়েছে। তাদেরকে একাডেমিক সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ১১ শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে যেন কলেজে এ ধরনের কার্যক্রম না হয়, সেজন্য সকল শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। কলেজে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা মেডিকেল কলেজ / সাতক্ষীরা / বহিষ্কার / ক্যাম্পাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net