Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে সাংবাদিকদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বর্জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2021, 12:40 pm
Last modified: 18 May, 2021, 01:14 pm

Related News

  • সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • আগামী অর্থবছর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ওষুধের কাঁচামাল আমদানিতে বিকল্প উৎস খোঁজার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের

রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে সাংবাদিকদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বর্জন

বিএসআরএফের সেক্রেটারি শামীম আহমেদ সংবাদ সম্মেলনের বর্জনের ঘোষণা দেওয়ার পর সব সাংবাদিক ব্রিফিং রুম ত্যাগ করেন।
টিবিএস রিপোর্ট
18 May, 2021, 12:40 pm
Last modified: 18 May, 2021, 01:14 pm
স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা রোজিনা ইসলামকে হেনস্তা করছেন। ছবি: সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলন বর্জন করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

বিএসআরএফের সেক্রেটারি শামীম আহমেদ সংবাদ সম্মেলনের বর্জনের ঘোষণা দেওয়ার পর সব সাংবাদিক ব্রিফিং রুম ত্যাগ করেন। 

নোটিশে বলা হয়েছে, নির্বাহী কমিটি বৈঠক শেষে পরবর্তী কর্মসূচীর ঘোষণা দিবে বিএসআরএফ। 

সচিবালয়ে অনুমতি ছাড়া দাপ্তরিক নথিপত্রের ছবি তোলার অভিযোগে রোজিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

পেশাগত দায়িত্ব পালন করতে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর সেখান থেকে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। 

রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ দৈনিক প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই মামলায় রোজিনা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পরে এই ঘটনার প্রতিবাদে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে এবং স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা বিকেলে সচিবালয়ে এবং রাতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন। 

ঘটনাটির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।  

Related Topics

টপ নিউজ

সাংবাদিক রোজিনা / রোজিনা ইসলাম / সংবাদ সম্মেলন বর্জন / স্বাস্থ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • আগামী অর্থবছর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ওষুধের কাঁচামাল আমদানিতে বিকল্প উৎস খোঁজার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net