Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি করায় হেলেনাকে গ্রেপ্তার করা হয়: র‍্যাব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
30 July, 2021, 06:10 pm
Last modified: 30 July, 2021, 07:34 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • ১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি করায় হেলেনাকে গ্রেপ্তার করা হয়: র‍্যাব 

র‍্যাব জানায়, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে “ফেসবুক লাইভে” এসে অযাচিত ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করতেন হেলেনা জাহাঙ্গীর। পরবর্তীতে ফোন করেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হেয় করতেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতেন।
টিবিএস রিপোর্ট 
30 July, 2021, 06:10 pm
Last modified: 30 July, 2021, 07:34 pm
হেলেনা জাহাঙ্গীর। সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানি এবং তাঁদের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করায় হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব। 

র‍্যাব বলছে, সংস্থাটির সাইবার মনিটরিং টিম হেলানাকে বেশ কিছুদিন ধরে নজরদারিতে রেখে সর্বশেষ গ্রেপ্তার করেন।

আজ শুক্রবার (৩০ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, হেলেনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানি ও সুনাম নষ্ট করেছেন। এছাড়া তিনি মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছেন। তিনি খ্যাতি লাভের আশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানিত ব্যক্তিবর্গকে বিব্রত করতেন।

তাছাড়া অনৈতিক পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে খ্যাতনামা হিসেবে উপস্থাপন করতে চতুরতার আশ্রয় নিয়েছেন। এ উদ্দেশ্য বাস্তবায়নে তিনি একটি সংঘবদ্ধ চক্র তৈরি করেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে "ফেসবুক লাইভে" এসে অযাচিত ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করতেন। পরবর্তীতে ফোন করেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হেয় করতেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতেন।

এলিট ফোর্সটির এই মুখপাত্র বলেন, 'হেলেনা অপকৌশলের নিজেকে 'মাদার তেরেসা', 'পল্লী মাতা', 'প্রবাসী মাতা, হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় সংঘবদ্ধ চক্রটি হেলেনাকে এসব 'ভূয়া খেতাব' নামে ডাকতেন।

এছাড়া বিভিন্ন দেশি/বিদেশি সংস্থা ও ব্যক্তি 'জয়যাত্রা ফাউন্ডেশন' নামে অর্থ সংগ্রহ করতেন। যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে খেতাব প্রচার-প্রচারণায় বেশি ব্যবহার করা হতো। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন। তার প্রায় ১২ ক্লাবের সদস্যপদ রয়েছে, বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন। 

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, হেলেনার বাসবভনে পরিচালিত অভিযানে ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দুটি মোবাইল ফোন, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, দুইটি ওয়াকিটকি সেট এবং জুয়া বা ক্যাসিনো খেলার সরঞ্জামাদি ৪৫৬টি চিপস উদ্ধার করা হয়।

Related Topics

টপ নিউজ

হেলেনা জাহাঙ্গীর / র‍্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • ১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net