Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
রাতেই উঠে যেতে পারে ট্রাকের ধর্মঘট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2021, 05:05 pm
Last modified: 08 November, 2021, 05:06 pm

Related News

  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • চট্টগ্রাম বন্দর আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার; শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নিন্দা

রাতেই উঠে যেতে পারে ট্রাকের ধর্মঘট

আজ সোমবার রাত আটটায় বাংলাদেশ কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক সমিতি’র নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে যাবেন। এরপরই ঘোষণা আসতে পারে ধর্মঘট প্রত্যাহারের।
টিবিএস রিপোর্ট
08 November, 2021, 05:05 pm
Last modified: 08 November, 2021, 05:06 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গত ৪ দিন ধরে চলে আসা বাংলাদেশ কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক সমিতি'র ধর্মঘট শেষ হতে পারে আজ।

আজ সোমবার রাত আটটায় এই সংগঠনটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে যাবেন। এরপরই ঘোষণা আসতে পারে ধর্মঘট প্রত্যাহারের।

এ বিষয়ে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভারস মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজ রাত আটটায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। সেখানে আমাদের যে তিনটি দাবি রয়েছে তার ব্যপারে আলোচনা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের ধর্মঘট করার কোনো ইচ্ছা নাই। আশাকরি আলোচনা ফলপ্রসু হবে। রাতে ধর্মঘট উঠবে আশাকরি।"

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় গত বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় গণপরিবহন ও পণ্য পরিবহন ও লঞ্চ মালিকরা।

এরপর গতকাল রোববার দুপুরে গণপরিবহন ও লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া ২৭%, লঞ্চ ভাড়া ৩৫% বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ধর্মঘট থেকে সরে আসে এ দুটি যানবাহনের মালিকরা। তবে ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতি'র সঙ্গে কোনো আলোচনা করেনি সরকার। ফলে তাদের ধর্মঘট এখনো চলমান।

গত শুক্রবার থেকে পণ্য পরিবহন খাতের মালিকেরা তিনটি দাবিতে এ ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হল- জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার এবং দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো কর্তৃক পণ্যপরিবহন যানের ওপর 'টোলের নামে চাঁদাবাজি' বন্ধ করা। 

Related Topics

টপ নিউজ

ধর্মঘট / ট্রাক / পণ্যবাহী ট্রাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • চট্টগ্রাম বন্দর আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার; শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নিন্দা

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net