Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
মিথ্যে প্রচারণা বন্ধে বাংলাদেশে ফ্যাক্ট চেকিং চালু করেছে ফেসবুক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2020, 02:25 pm
Last modified: 19 April, 2020, 03:01 pm

Related News

  • আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
  • ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, জরুরি অবতরণ: ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে সেদিন যা ঘটেছিল
  • আমদানি নিষেধাজ্ঞার পরও দেশে ঢুকছে ভারতীয় ইলিশ—দাবি মৎস্য সমিতির, অস্বীকার কোস্টগার্ডের
  • চার মাস পরেও ২০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অর্থছাড় মাত্র ১১০ কোটি টাকা
  • দেবীদের কাছ থেকে তরবারি পেয়ে ‘ধর্মীয় আগ্রাসন’ ঠেকাতেন রাজারা—দাবি ভারতের নতুন পাঠ্যবইয়ে

মিথ্যে প্রচারণা বন্ধে বাংলাদেশে ফ্যাক্ট চেকিং চালু করেছে ফেসবুক

ফেসবুকের এই কর্মসূচি সংবাদের নির্ভুলতা নিশ্চিতে প্রতিষ্ঠানটির ঘোষিত তিন ধাপের কাঠামোর অংশ। এর মাধ্যমে ব্যবহারকারীদের নিউজফিডে আসার আগেই পোস্টের মান ও সঠিকত্ব যাচাই করে দেখবে ফেসবুকের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ‘বুম’।   
টিবিএস রিপোর্ট
19 April, 2020, 02:25 pm
Last modified: 19 April, 2020, 03:01 pm
ছবি: সাইবার সেফ

বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশে ভুল বা মিথ্যে তথ্য প্রচার বন্ধের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য অনলাইনে সঠিক ও মানসম্মত সংবাদ খুঁজে পাওয়া সহজ হবে। এসব লক্ষ্য অর্জনেই বাংলাদেশে প্রথমবারের মতো আপলোড করা কন্টেন্টের তথ্যগত সঠিকত্ব যাচাইয়ের উদ্যোগ চালু করেছে ফেসবুক। 

উদ্যোগটি বাস্তবায়নে 'বুম' নামক একটি ভারতীয় প্রতিষ্ঠানকে ফেসবুক তাদের থার্ড পার্টি সহযোগী হিসেবে নির্বাচিত করে। বুম হচ্ছে পয়েন্টার ইনস্টিটিউডের নির্দলীয় আন্তর্জাতিক তথ্যগত সত্যতা যাচাই নেটওয়ার্কের একটি সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান। আজ রোববার থেকেই বাংলাদেশের ব্যবহারকারীদের আপলোড করা ছবি, ভিডিও এবং সংবাদ কন্টেন্ট সংবলিত পোস্টের সঠিকত্ব যাচাইয়ের কাজ তারা শুরু করেছে।  

ফেসবুকের নিউজ পার্টনারশিপ ডিরেক্টর অঞ্জলি কাপুর বলেন, 'মানুষ ফেসবুক থেকে নির্ভরযোগ্য তথ্য পেতে চান, এটা আমরা সকলেই জানি। তাই বুমের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে 'ফ্যাক্ট চেকিং' কর্মসূচি ঘোষণা দিয়ে আমি খুবই উত্তেজনা অনুভব করছি। আমাদের প্রত্যাশা এর মাধ্যমে বাংলাদেশে জ্ঞানসমৃদ্ধ সমাজ নির্মাণে ফেসবুক সহায়ক ভূমিকা রাখতে পারবে। আগামীদিনে বাংলাদেশেই স্থানীয়ভাবে এই কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার সম্ভবনা নিয়েও আমরা চিন্তা-ভাবনা করছি।'

ফ্যাক্ট চেকিং সংবাদের নির্ভুলতা নিশ্চিতে ফেসবুক ঘোষিত তিন ধাপের কাঠামোর অংশ। এর ফলে ব্যবহারকারীদের নিউজফিডে আসার আগেই পোস্টের মান ও সঠিকত্ব যাচাই করে দেখতে পারবে বুমে কর্মরত ফ্যাক্ট চেকাররা। 

কোনো সংবাদ ভুল প্রমাণিত হলেই এটি আপলোড দেওয়া ব্যক্তি বা পেজের অ্যাডমিন বরাবর সতর্ক করে একটি নোটিফিকেশন পাঠানো হবে। নতুন করে যারা ভুল পোস্টটি সংক্রান্ত তথ্য আপলোড দিতে চাইবেন তারাও এই নোটিফিকেশন পাবেন।  

এদিকে, ফেসবুকের ঘোষণার প্রেক্ষিতে বুমের প্রতিষ্ঠাতা সম্পাদক গোবিন্দ এথিরাজ বলেন, বাংলাদেশে আমাদের ফ্যাক্ট চেকিং অপারেশন সম্প্রসারণের মাধ্যমে আমরা খুবই আনন্দ অনুভব করছি। এর মাধ্যমে আমরা অনলাইনে স্বাস্থ্য, চিকিৎসা ও ওষুধসহ নানা প্রকার চলমান ইস্যুতে গুজব ও অপ্রপ্রচার রোধে কার্যকর ভূমিকা রাখতে পারব। তথ্যের সঠিকত্ব যাচাই করাটাই আমাদের ব্যবসা। বাংলাদেশের ব্যবহারকারীরা সঠিক সংবাদটি জেনে সেই অনুসারে নিজ সিদ্ধান্ত নিতে পারবেন, এটাই আমাদের প্রত্যাশা।

Related Topics

টপ নিউজ

ফেসবুক / ভারত / বাংলাদেশ / মিথ্যে প্রচারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
  • ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, জরুরি অবতরণ: ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে সেদিন যা ঘটেছিল
  • আমদানি নিষেধাজ্ঞার পরও দেশে ঢুকছে ভারতীয় ইলিশ—দাবি মৎস্য সমিতির, অস্বীকার কোস্টগার্ডের
  • চার মাস পরেও ২০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অর্থছাড় মাত্র ১১০ কোটি টাকা
  • দেবীদের কাছ থেকে তরবারি পেয়ে ‘ধর্মীয় আগ্রাসন’ ঠেকাতেন রাজারা—দাবি ভারতের নতুন পাঠ্যবইয়ে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net