Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
মারা গেল হালদা থেকে উদ্ধার হওয়া ১৪ কেজির মা মাছটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 May, 2020, 06:05 pm
Last modified: 11 May, 2020, 06:47 pm

Related News

  • মাছের নিরাপদ প্রজনন ও ডলফিন সংরক্ষণে হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা
  • চট্টগ্রামে হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
  • নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, চট্টগ্রামে ওয়াসার ৫ কোটি লিটার পানি সরবরাহ কমেছে
  • হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার
  • দূষণের কারণে হালদা নদীতে মারা যাচ্ছে মা মাছ: বিশেষজ্ঞরা

মারা গেল হালদা থেকে উদ্ধার হওয়া ১৪ কেজির মা মাছটি

আহত অবস্থায় উদ্ধার করা মা মাছটিকে বাঁচানোর জন্য দেওয়া হয় কৃত্রিম অক্সিজেন। তবে তাতেও বাঁচানো সম্ভব হয়নি হালদা নদীতে আসা ডিমওয়ালা এই মাছটিকে।
টিবিএস রিপোর্ট
11 May, 2020, 06:05 pm
Last modified: 11 May, 2020, 06:47 pm

ডিম ছাড়তে আসা হালদা নদীর ১৪ কেজি ওজনের ডিমওয়ালা কাতলা মাছটি মারা গেছে। 

আহত অবস্থায় উদ্ধার করা মা মাছটিকে বাঁচানোর জন্য দেওয়া হয় কৃত্রিম অক্সিজেনও। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

দেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় এ মৌসুমে মা মাছেরা নদীতে ডিম ছাড়ে। এর আগে নদীতে আনাগোনা বাড়ে মা মাছের। ফলে অনেক মাছ শিকারীরা এসব মা মাছ শিকার করতে চায়। তাদের আঘাতে বিভিন্ন সময় মারা যায় এসব মা মাছ।

হালদা নদীর সর্তারঘাট ব্রিজ এলাকা থেকে আহত অবস্থায় ১৪ কেজি ওজনের একটি মা কাতলা মাছ উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। শনিবার সকালে উদ্ধার করা মাছটিকে বাঁচাতে দ্রুত বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কাছে হস্তান্তর করেন তিনি। এসময় আঘাতের পরিমাপ বেশি হওয়ায় কৃত্রিম অক্সিজেন দিয়েও মাছটিকে বাঁচানো যায়নি।

এ প্রসঙ্গে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, আহত অবস্থায় মাছটিকে নদীতে ভাসতে দেখে উদ্ধারের পর চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করছি। মাছের পেটে আঘাতের চিহ্ন। প্রচুর ডিম থাকায় নদীতে থাকা ব্লক পার হতে গিয়ে পেটের দুপাশে আঘাত পেয়েছে এটি। মাছটিকে সুস্থ করার জন্য করা হয় অনেকে রকম চেষ্টা। তবে শেষ পর্যন্ত সোমবার মাছটি মারা যায়।

আইডিএফ কর্মকর্তারা জানান, মাছটি উদ্ধারের পর আইডিএফ নয়াহাট অফিসে চিকিৎসা দেওয়া হয়েছিল। একটি ট্যাংকে পানি ভরে তাতে মাছটিকে রেখে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, অক্সিডাইজিং কেমিক্যালের প্রয়োগে অক্সিজেন দেওয়া হয়েছিল। কিন্তু আঘাত বেশি হওয়ার কারণে মা মাছটি মারা যায়।
 

Related Topics

টপ নিউজ

হালদা নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • মাছের নিরাপদ প্রজনন ও ডলফিন সংরক্ষণে হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা
  • চট্টগ্রামে হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
  • নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, চট্টগ্রামে ওয়াসার ৫ কোটি লিটার পানি সরবরাহ কমেছে
  • হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার
  • দূষণের কারণে হালদা নদীতে মারা যাচ্ছে মা মাছ: বিশেষজ্ঞরা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net