Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2024, 06:35 pm
Last modified: 19 December, 2024, 01:38 pm

Related News

  • মাছের নিরাপদ প্রজনন ও ডলফিন সংরক্ষণে হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা
  • চট্টগ্রামে হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
  • নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, চট্টগ্রামে ওয়াসার ৫ কোটি লিটার পানি সরবরাহ কমেছে
  • কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
  • দূষণের কারণে হালদা নদীতে মারা যাচ্ছে মা মাছ: বিশেষজ্ঞরা

হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার

আজ বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার আজিমের ঘাট সংলগ্ন নদী থেকে বিপন্ন প্রজাতির এই প্রাণীটি উদ্ধার করা হয়। ২০২৪ সালে এই নিয়ে নদীটি থেকে চতুর্থ মৃত ডলফিন উদ্ধার করা হলো।
টিবিএস রিপোর্ট
18 December, 2024, 06:35 pm
Last modified: 19 December, 2024, 01:38 pm
হালদা নদী। ফাইল ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে একটি মৃত গাঙ্গেয় ডলফিন উদ্ধার করা হয়েছে। ২০২৪ সালে এই নিয়ে নদীটি থেকে চতুর্থ মৃত ডলফিন উদ্ধার করা হলো।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার আজিমের ঘাট সংলগ্ন নদী থেকে বিপন্ন প্রজাতির এই প্রাণীটি উদ্ধার করা হয়।

হালদা ডিম সংগ্রহকারী সমিতির সাধারণ সম্পাদক রোশঙ্গীর আলম বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)-কে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখে আমরা সেটি উদ্ধার করে হালদা নদী গবেষণা ল্যাবরেটরি ও স্থানীয় মৎস্য কর্মকর্তাকে খবর দেই। ল্যাবরেটরি ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা বিকেলে এসে ডলফিনটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মাটিতে পুঁতে রাখেন।'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া জানান, ডলফিনটি ৪৫ ইঞ্চি লম্বা এবং ওজন ১৩ দশমিক ৩৯ কেজি।

তিনি বলেন, 'ডলফিনটি দুই-তিন দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাই এর দেহ পচতে শুরু করেছে।'

ড. কিবরিয়া বলেন, 'এ বছর হালদা নদী থেকে উদ্ধার হওয়া এটি চতুর্থ মৃত ডলফিন।'

তিনি বলেন, '২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হালদা নদীতে ১৮টি মৃত ডলফিন পাওয়া গেছে। ২০১৮ সালের মার্চ থেকে ২০২০ সালের মধ্যে আরও ১০টি পাওয়া গেছে, ২০২১ সালে পাঁচটি এবং ২০২২ সালে ছয়টি মৃত ডলফিন পাওয়া গেছে। এ বছর চারটি ডলফিনসহ ২০১৭ সাল থেকে হালদা নদীতে মোট ৪৩টি মৃত ডলফিন পাওয়া গেছে।'

চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদীতে গাঙ্গেয় ডলফিনের বসবাস। স্থানীয়ভাবে এরা 'হুতুম' বা 'শুশুক' নামে পরিচিত।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) গাঙ্গেয় ডলফিনকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ১-এর আওতায় এই প্রজাতিটি সংরক্ষিত।

Related Topics

টপ নিউজ

হালদা নদী / মৃত ডলফিন / গাঙ্গেয় ডলফিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • মাছের নিরাপদ প্রজনন ও ডলফিন সংরক্ষণে হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা
  • চট্টগ্রামে হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
  • নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, চট্টগ্রামে ওয়াসার ৫ কোটি লিটার পানি সরবরাহ কমেছে
  • কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
  • দূষণের কারণে হালদা নদীতে মারা যাচ্ছে মা মাছ: বিশেষজ্ঞরা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net