Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
মারা গেলেন গায়ে আগুন দেওয়া সেই মেয়েটি

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
02 October, 2019, 10:15 pm
Last modified: 02 October, 2019, 10:21 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ

মারা গেলেন গায়ে আগুন দেওয়া সেই মেয়েটি

শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিলো এই কলেজছাত্রীর
রাজশাহী প্রতিনিধি
02 October, 2019, 10:15 pm
Last modified: 02 October, 2019, 10:21 pm
প্রতীকী ছবি

‘স্বামী-স্ত্রীর ঝগড়ার’ পর অভিযোগ করতে রাজশাহীর শাহ মখদুম থানায় যান কলেজছাত্রী লিজা রহমান। থানায় নাম অন্তর্ভুক্তির পর বেরিয়ে নিজের গায়েই কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন। টানা পাঁচ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে লড়াই করে বুধবার সকালে না ফেরার দেশে চলে যান গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেয়ে লিজা। 

লিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিলো এই কলেজছাত্রীর।

লিজা রহমান (১৮) রাজশাহী সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার স্বামীর নাম সাখাওয়াত হোসেন। সাখাওয়াতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে। সাখাওয়াত হোসেন রাজশাহী সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তারা রাজশাহীর পবা উপজেলার নতুনপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, “শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর ছেলের বাবা মা এসে তার স্বামীকে বাড়ি নিয়ে যায়। এসময় ছেলের বাবা-মা তার বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়। এতে লিজা উত্তেজিত হয়ে প্রথমে থানায় যায়। পরে ওসি তাকে ভিকটিম সার্পোট সেন্টারে অভিযোগ করতে বলেন এবং দুইজন নারী কনস্টেবলসহ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠান। সেখানে গিয়ে সে তার নাম ঠিকানা বলার পর মামলা করবে কিনা জানতে চাইলে তিনি বেরিয়ে যান। পরে থানা থেকে বের হয়ে থানার কিছুদূর গিয়ে কেরোসিন কিনে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।”

এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা ধারণা করছি পারিবারিক কলহের জের ধরেই মেয়েটি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছে। এছাড়া পরিবারের অমতে বিয়ে হওয়ায় তারা এমনিতেই একটা চাপে ছিলো। তাছাড়া মেয়েটির বাবা মাদক মামলায় কারাগারে ও সৎ মা থাকায় মনে হয় ডিপ্রেসডও ছিলো।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে লিজা তার গায়ে আগুন দেয়। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তখন জানান, তার শরীরের সামনে কোমরের ওপর থেকে মুখমন্ডল শ্বাসনালীসহ প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়।

এদিকে রাজশাহীতে কলেজছাত্রী নিজের গায়ে প্রকাশ্যে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, “তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগম। এছাড়া রয়েছেন, ডিবির ডিসি আবু আহম্মেদ আল মামুন রয়েছে এই কমিটিতে। তাদেরকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
 
Related Topics

টপ নিউজ

রাজশাহী / আত্মহত্যা / কলেজছাত্রীর মৃত্যু / আগুনে দগ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net