Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
মাত্র তিন কার্যদিবসে মামলার রায়

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
27 October, 2020, 01:40 pm
Last modified: 27 October, 2020, 01:42 pm

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট

মাত্র তিন কার্যদিবসে মামলার রায়

মঙ্গলবার বেলা ১১টায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. আতিকুস সামাদ এ রায় ঘোষণা করেন।
খুলনা প্রতিনিধি
27 October, 2020, 01:40 pm
Last modified: 27 October, 2020, 01:42 pm

খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলায় রায়ে সম্রাট (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. আতিকুস সামাদ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি সম্রাট আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সম্রাট নগরীর খানজাহান আলী ব্রিজ (রূপসা ব্রিজ) এলাকার মোক্তার হোসেন সড়কের মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ।  এসময় বাজার মেইন রোডের কিউপিএস ফার্মেসির সামনে থেকে ৩০গ্রাম গাঁজা ও ৬পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সম্রাটকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে সম্রাট বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলা দায়ের করেন। চলতি বছরের ১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। গত ২১ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে মামলার কার্যক্রম শুরু হয়।

এরপর গত ২২ অক্টোবর আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মঙ্গলবার মাত্র তিন কার্যদিবসে এই রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাহারা ইরানী পিয়া রায় ঘোষণার পর বলেন, খুলনার কোনো আদালতে মাত্র তিন কার্যদিবসে মামলায় রায় এটাই প্রথম। তিন কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা যায় এই মামলাটির মাধ্যমে তারই প্রমাণ হয়েছে।

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম  মামলা দ্রুত নিষ্পত্তি করার এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মাদক সমাজের জন্য একটি অভিশাপ। সমাজ থেকে মাদক নিমূল করার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ সকল আদালতেরই গ্রহণ করা উচিত।
 
Related Topics

টপ নিউজ

আদালত / মামলার রায় / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net