Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
মহামারির আগে ১ কোটি ৯০ লাখ মানুষের দারিদ্র্য বিমোচন করেছে বাংলাদেশ

বাংলাদেশ

মহসিন ভূঁইয়া ও মুরসালিন হোসেন
17 July, 2020, 06:45 pm
Last modified: 18 July, 2020, 02:11 am

Related News

  • নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় সীমিত করলেন নেতানিয়াহু, জাতিসংঘে ভাষণ দিয়েই চলে যাবেন
  • রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

মহামারির আগে ১ কোটি ৯০ লাখ মানুষের দারিদ্র্য বিমোচন করেছে বাংলাদেশ

২০১৯ সালে বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান- এই তিন মাত্রার কোনোটিতে কিংবা সবগুলোতেই সুবিধাবঞ্চিতের সংখ্যা ছিল ৩ কোটি ৯২ লাখ ৪০ হাজার।
মহসিন ভূঁইয়া ও মুরসালিন হোসেন
17 July, 2020, 06:45 pm
Last modified: 18 July, 2020, 02:11 am
ছবি: সৈকত ভদ্র /টিবিএস

২০৩০ সালের মধ্যে গরিব মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পথে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কেননা, ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্য থেকে ১ কোটি ৯০ লাখ মানুষকে বের করে আনতে পেরেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে নিজ নিজ দেশের দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনার পথে বাংলাদেশসহ ৪৭টি দেশ  করোনাভাইরাস বৈশ্বিক মহামারি শুরু হওয়ার আগে বেশ ভালোভাবেই ছিল বলে জানানো হয় ওই প্রতিবেদনে।

অবশ্য, সাব-সাহারান আফ্রিকার ১৪টিসহ মোট ১৮টি দেশ এ ব্যাপারে লক্ষ্যচ্যূত হয়েছিল।

বৃহস্পতিবার 'গ্লোবাল মাল্টি-ডায়মেনশনাল পোভার্টি ইনডেক্স (এমপিআই) ২০২০' শিরোনামের ওই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এবং অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ওপিএইচআই)।

গরিব মানুষদের জীবন ধারনের নানা অসুবিধার ব্যক্তিগত ও সামষ্টিক তথ্য আমলে নেয় এমপিআই।

সর্বশেষ সংস্করণে ১০৭টি উন্নয়নশীল দেশের দারিদ্র্যের একটি বিস্তৃত চিত্র এঁকে, স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মান- সমান গুরুত্বপূর্ণ এই তিন মাত্রায় প্রতিটি ব্যক্তিমানুষের ১০টি সূচক যাচাই করে দেখা হয়েছে।

এমপিআই ২০২০: দক্ষিণ এশিয়ান দেশগুলো

বাংলাদেশে ২০১৯ সালে ওই তিন মাত্রার কোনোটিতে কিংবা সবগুলোতেই সুবিধাবঞ্চিতের সংখ্যা ছিল ৩ কোটি ৯২ লাখ ৪০ হাজার।

মানদণ্ডগুলোর মধ্যে জীবনযাত্রার মানের অবস্থান ছিল সবচেয়ে নাজুক। এই মাত্রায় সুবিধাবঞ্চিত ছিল ৪৫.১ শতাংশ জনগণ।

অন্যদিকে শিক্ষায় ৩৭.৬ ও স্বাস্থ্যে ১৭.৩ শতাংশ নাগরিক ছিল সুবিধাবঞ্চিত। 

তাছাড়া বাংলাদেশে মোট জনসংখ্যার ৬.৫ শতাংশই বহুমাত্রিক দারিদ্র্যের শিকার।

গবেষণাটির অন্তর্ভুক্ত ১০৭ দেশে ১৩০ কোটি (২২ শতাংশ) মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের ভেতর জীবন কাটায়; এদের বেশিরভাগই আফ্রিকা (৫৫ কোটি ৮০ লাখ) এবং দক্ষিণ এশিয়ার (৫৩ কোটি) নাগরিক- দুই অঞ্চল মিলিয়ে ৮৪.৩ শতাংশ।

এই ১৩০ কোটির মধ্যে ৬৪ কোটি ৪০ লাখই শিশু; অর্থ্যাৎ, ১৮ বছরের কম বয়সী। 

দক্ষিণ এশিয়ায় তৃতীয় অবস্থানে বাংলাদেশ

০ থেকে ১-এর মধ্যে পয়েন্ট দিয়ে একটি সারি তৈরি করেছে এমপিআই; এ ক্ষেত্রে যে দেশে দারিদ্র্যের মাত্রা বেশি, সেটির পয়েন্ট বেশি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্কোর ভারত (০.১২৩), নেপাল (০.১৪৮), ভুটান (০.১৭৫), পাকিস্তান (০.১৯৮) ও আফগানিস্তানের (০.২৭২) চেয়ে ভালো। 

এ অঞ্চলে শুধু মালদ্বীপ (০.০০৩) ও শ্রীলংকা (০.০১১) বাংলাদেশের চেয়ে এগিয়ে।

Related Topics

টপ নিউজ

দারিদ্র্য বিমোচন / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় সীমিত করলেন নেতানিয়াহু, জাতিসংঘে ভাষণ দিয়েই চলে যাবেন
  • রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net