Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ভারতে সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছে বাংলাদেশ থেকে আবেদনকারীরা

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
06 March, 2020, 01:00 pm
Last modified: 06 March, 2020, 07:09 pm

Related News

  • ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর আইনে ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়
  • আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
  • চার মাস পরেও ২০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অর্থছাড় মাত্র ১১০ কোটি টাকা
  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত

ভারতে সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছে বাংলাদেশ থেকে আবেদনকারীরা

২০১৪ সাল থেকে মোট ১৮ হাজার ৯৯৯ জনকে নাগরিকত্ব দিয়েছে ভারত। এদের সিংহভাগ বা ১৫ হাজার ৩৬ জন বাংলাদেশ থেকে আবেদন করেছিলেন। তবে ছিটমহল বিনিময় চুক্তি এক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। 
টিবিএস ডেস্ক
06 March, 2020, 01:00 pm
Last modified: 06 March, 2020, 07:09 pm

প্রতিবেশী দেশগুলো থেকে প্রায় ১৯ হাজার লোককে নাগরিকত্ব দিয়েছে ভারত। ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত এসব ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। গত বুধবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এই তথ্য জানানো হয়। 

তথ্যটি তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান থেকে আবেদন করা এসব ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। 

তার দেওয়া তথ্যানুসারে নাগরিকত্বের আবেদন মঞ্জুর করা হয় ১৮ হাজার ৯৯৯ জনের, এদের মাঝে সবচেয়ে বেশি ১৫ হাজার ৩৬ জন বাংলাদেশ থেকে আবেদন করেছিল। 

বুধবার রাজ্যসভায় উত্থাপিত এক প্রশ্নের লিখিত উত্তরে এসব কথা জানান নিত্যানন্দ রাই।  খবর এনডিটিভির। 

তার লিখিত উত্তরপত্র অনুসারে বাংলাদেশ থেকে আবেদনকারীদের মাঝে সবচেয়ে বেশি লোককে নাগরিকত্ব দেওয়া হয় ২০১৫ সালে। ১৯৫৫ সালে প্রণীত ভারতীয় নাগরিকত্ব আইনের ৭নং অনুচ্ছেদের আওতায় সে বছর মোট ১৪ হাজার ৮৬৪ প্রাক্তন বাংলাদেশি আবেদনকারী ভারতীয় নাগরিকত্ব লাভ করেন।

এর আগে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষর করেছিল। ওই চুক্তি স্বাক্ষরের পরেই এসব প্রাক্তন বাংলাদেশিকে নাগরিকত্ব দেয় ভারত সরকার। 

মন্ত্রী নিত্যানন্দ আরও জানান, বাংলাদেশি বাদে ২ হাজার ৯৩৫ জন পাকিস্তানী, ৯১৪ জন আফগান, ১১৩ জন শ্রীলিঙ্কান এবং মায়ানমারের ১ জনকে ২০১৪ থেকে এ পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। 

Related Topics

টপ নিউজ

ভারতীয় নাগরিকত্ব / বাংলাদেশ / রাজ্যসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর আইনে ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়
  • আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
  • চার মাস পরেও ২০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অর্থছাড় মাত্র ১১০ কোটি টাকা
  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net