Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
বেতন ভাতার দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের মানববন্ধন

বাংলাদেশ

দিনাজপুর প্রতিনিধি
08 July, 2020, 04:20 pm
Last modified: 08 July, 2020, 04:43 pm

Related News

  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • পিপিপি ভিত্তিতে জরাজীর্ণ দিনাজপুর ও দারোয়ানী টেক্সটাইল মিলস ফের চালুর উদ্যোগ সরকারের
  • নওগাঁর আম রপ্তানি বদলে দিতে পারে উত্তরের কৃষি অর্থনীতির চিত্র 
  • নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা, দিনাজপুরের আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে
  • বিরামপুর ও বড়লেখা সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইন করল বিএসএফ

বেতন ভাতার দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের মানববন্ধন

বুধবার সকালে ঘন্টাব্যাপী দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ব্যানারে খনির দক্ষিণ গেটের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
দিনাজপুর প্রতিনিধি
08 July, 2020, 04:20 pm
Last modified: 08 July, 2020, 04:43 pm

বকেয়া বেতন ভাতা প্রদান, শ্রমিকদের পুনরায় স্ব-স্ব কর্মস্থলে যোগদানসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা।
 
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ব্যানারে খনির দক্ষিণ গেটের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
 
এ সময় বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, হযরত আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি সিএমসি জেএসএমইর অধীনে খনির অভ্যন্তরে কাজ করে আসছেন এক হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিক। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক গত ২৬ মার্চ থেকে যথাসময়ে শ্রমিকদের বেতন ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ছুটিতে পাঠায় ঠিকাদারি প্রতিষ্ঠান। 

করোনার শুরু থেকে এখন পর্যন্ত শ্রমিকদের শুধুমাত্র মার্চ মাসের ২৬ দিনের বেতন ও ঈদ বোনাস দিয়েছে তারা। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কল-কারখানায় কাজ চললেও এই খনিতে কাজে যোগদান হচ্ছে না। দীর্ঘদিন ধরে কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন তারা। তাই আগামী ১২ জুলাইয়ের মধ্যে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে না নিলে পরদিন থেকে খনির প্রধান ফটকের সামনে পরিবার পরিজন নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচির আল্টিমেটাম দিয়েছেন তারা। 

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুজ্জামান খান জানিয়েছেন, ইতোমধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের কাজে যোগদানের মাধ্যমে তাদের বকেয়া পাওনাদি প্রদান করবেন।
 
Related Topics

টপ নিউজ

বড়পুকুরিয়া কয়লাখনি / শ্রমিকদের মানববন্ধন / দিনাজপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • পিপিপি ভিত্তিতে জরাজীর্ণ দিনাজপুর ও দারোয়ানী টেক্সটাইল মিলস ফের চালুর উদ্যোগ সরকারের
  • নওগাঁর আম রপ্তানি বদলে দিতে পারে উত্তরের কৃষি অর্থনীতির চিত্র 
  • নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা, দিনাজপুরের আম যাচ্ছে যুক্তরাষ্ট্রে
  • বিরামপুর ও বড়লেখা সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইন করল বিএসএফ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net