Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
বিরামপুর ও বড়লেখা সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইন করল বিএসএফ

বাংলাদেশ

বাসস, ইউএনবি
13 June, 2025, 07:45 pm
Last modified: 13 June, 2025, 10:01 pm

Related News

  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • বাংলাদেশের মানুষ কাঁটাতারের ভয় পায় না: হুমায়ুন কবির
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিরামপুর ও বড়লেখা সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইন করল বিএসএফ

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও নয় শিশু রয়েছে। 
বাসস, ইউএনবি
13 June, 2025, 07:45 pm
Last modified: 13 June, 2025, 10:01 pm
ছবি: বাসস

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। অন্যদিকে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করা হয়েছে। 

আজ শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ি ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাজ্জাদুল ইসলাম জানান, মধ্যরাতে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশ ইন করে।

২৯-বিজিবির অচিন্তপুর বিওপি সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বলেন, আজ সকালে অচিন্তপুর সীমান্ত এলাকায় পুশ ইন করা ১৫ জন পুরুষ, নারী ও শিশুকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে বিজিবির টহলদল তাদের আটক করে। আটকের পর তারা জানায়, তাদের বিএসএফ জোর করে তাদেরবাংলাদেশ সীমানায় পুশ ইন করেছে।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও নয় শিশু রয়েছে।

বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে পুশ ইন করা ১৩ ব্যক্তি। ছবি: ইউএনবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আজ ১৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ। আজ ভোরে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও ছয় শিশু রয়েছে।

এর আগে গত ২৪ মে রাতে বিএসএফ বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশ-ইন করেছিল। পরে বিজিবি তাদের আটক করে পরিচয় শনাক্তের পর পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর পুলিশ তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়।

বিজিবির কড়া নজরদারির পরও বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফের পুশ-ইন অব্যাহত রয়েছে। এতে সীমান্তবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে বড়লেখা সীমান্ত দিয়ে এ পর্যন্ত মোট ২৮৫ জনকে পুশ-ইনের সময় আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার নিউ পাল্লাথল বিওপি সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করে বিএসএফ। পরে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে এলাকাবাসীর সহায়তায় বিজিবি তাদের আটক করে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করছে।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ আজ বিকেলে বলেন, বিজিবি তাদের স্থানীয় একটি স্কুলে রেখেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ জানান, শুক্রবার ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পুশ ইন / বিএসএফ / বিজিবি / দিনাজপুর / আটক / সীমান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • বাংলাদেশের মানুষ কাঁটাতারের ভয় পায় না: হুমায়ুন কবির
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net