Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বৃহস্পতিবার থেকে সিলেট লকডাউন

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
16 June, 2020, 04:15 pm
Last modified: 16 June, 2020, 06:08 pm

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

বৃহস্পতিবার থেকে সিলেট লকডাউন

পুরো জেলাকে না করে শুধু রেড জোন চিহ্নিত এলাকা লকডাউন করা হবে। অবশ্য এলাকাগুলো এখনো চূড়ান্ত করা হয়নি।
সিলেট প্রতিনিধি
16 June, 2020, 04:15 pm
Last modified: 16 June, 2020, 06:08 pm

আগামী বৃহস্পতিবার (১৮ জুন) থেকে সিলেট জেলাকে আবারও লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এবার পুরো জেলাকে না করে শুধু রেড জোন চিহ্নিত এলাকা লকডাউন করা হবে। অবশ্য এলাকাগুলো এখনো চূড়ান্ত করা হয়নি।

মঙ্গলবার সিলেটে সার্কিট হাউসে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোন এলাকা রেড জোন ঘোষণা করা হবে, তা আজকালের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, 'আজকের সভায় আমরা ১৮ জুন থেকে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছি। তবে সেটা শুধু রেড জোন চিহ্নিত এলাকায় কার্যকর হবে।'

তিনি বলেন, নগরীর ভেতরে যেহেতু রোগী বেশি, তাই নগরীর বেশিরভাগ এলাকায়ই রেডজোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হবে। নগরীর উত্তর সূরমায় থাকা ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ড এলাকাগুলোতে কোভিড-১৯ রোগী সবচেয়ে বেশি। তাই এখানকার সবগুলো ওয়ার্ডই লকডাউন করা হতে পারে।

এছাড়া উপজেলার যেসব ইউনিয়নে সংক্রমণ বেশি, সেগুলোকে লকডাউন করা হবে। তবে অনেক ইউনিয়নে দেখা গেছে, রোগী শুধু একটি এলাকায় বেশি। ইউনিয়নের অন্যান্য জায়গায় তেমন রোগী নেই। ফলে পুরো ইউনিয়ন লকডাউন না করে নির্দিষ্ট ওই এলাকা লকডাউনের ব্যাপারেও আমরা চিন্তা করছি।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোন হিসেবে ভাগ করেছে সরকার। সোমবার রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রেড জোনে সেনাবাহিনীর টহল বাড়ানোর কথাও সরকারি তরফ থেকে জানানো হয়েছে।

এর আগে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ১১ এপ্রিল সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেছিলেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

সিলেট / লকডাউন / বাংলাদেশে করোনাভাইরাস / রেড জোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net