Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
বান্দরবান সদর ও রুমা রেড জোনে, বুধবার থেকে লকডাউন

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
09 June, 2020, 04:45 pm
Last modified: 09 June, 2020, 04:55 pm

Related News

  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত

বান্দরবান সদর ও রুমা রেড জোনে, বুধবার থেকে লকডাউন

লকডাউন চলাকালীন সময় কোনো ব্যক্তি ‘রেড জোনে’ আর ঢুকতে বা বের হতে পারবেন না।
বান্দরবান প্রতিনিধি
09 June, 2020, 04:45 pm
Last modified: 09 June, 2020, 04:55 pm

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবান সদর উপজেলার পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে 'রেড জোন' ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে এ দুই উপজেলায় লকডাউন কার্যকর হবে জানিয়েছেন জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন জানান, প্রশাসনের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

বুধবার দুপুর ১২টার মধ্যে সকলকে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, লকডাউন চলাকালীন সময় কোনো ব্যক্তি 'রেড জোনে' আর ঢুকতে বা বের হতে পারবেন না।

এছাড়া 'রেড জোন' ঘোষিত এলাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানবিক সহায়তা, ত্রাণ কার্যক্রম এবং কৃষি উপকরণ ও পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে বলে জানান তিনি।

পার্শ্ববর্তী জেলা কক্সবাজার মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে করা নমুনা পরীক্ষায় বান্দরবান জেলার আরও ১৪ জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে সোমবার। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপরে দুই উপজেলাকে 'রেড জোন' ঘোষণা করে প্রশাসন।

সিভিল সার্জন ডা. অংস্ইুপ্রু মারমা জানান, আক্রান্ত সংখ্যা এখন ৬৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সদর উপজেলা ৩০ জন এবং রুমা উপজেলায় পাঁচ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫ জন।

তিনি বলেন, ৬ জুন করোনা উপসর্গ নিয়ে পৌরসভার বনরুপা এলাকার শাহাজাহান নামে এক ব্যক্তি মারা যায়। নমুনা পরীক্ষায় সোমবার রিপোর্টে তার করোনভাইরাসের পজেটিভ আসে।

এর আগে ৬ জুন বান্দরবান আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসি এমপি কোভিড-১৯ আক্রান্ত হন। পরদিন বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে ঢাকার সিএমইচে ভর্তি করা হয়।

সিএমএইচে তিনি সুস্থ ও ভালো আছেন জানান সিভিল সার্জন অংস্ইুপ্রু মারমা।

Related Topics

টপ নিউজ

লকডাউন / রুমা / বান্দরবান / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net