Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
বাংলাদেশে নিজেদের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাবে চীন!  

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
15 July, 2020, 04:35 pm
Last modified: 15 July, 2020, 04:45 pm

Related News

  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ

বাংলাদেশে নিজেদের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাবে চীন!  

ভারতীয় গণমাধ্যমটির দাবি, চীনের সুপরিচিত দুটি ফার্মাসিটিক্যাল কোম্পানি সাইনোফার্ম এবং ন্যাশনাল বায়োটেক দেশটির সরকারের সাহায্যে তৃতীয় পর্যায়ে মোট ৪০ হাজার ব্যক্তির দেহে তাদের উৎপাদিত প্রতিষেধক পরীক্ষার উদ্যোগ নিয়েছে। চীনা কম্যুনিস্ট পার্টির প্রভাব খাটিয়ে এই পরীক্ষা বাংলাদেশেই করা হবে।
টিবিএস ডেস্ক
15 July, 2020, 04:35 pm
Last modified: 15 July, 2020, 04:45 pm
ছবি: এক্সপ্রেস ফার্মা

বাংলাদেশে চীনে উৎপাদিত ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার কথা সরকারি সূত্রে জানানো হলেও, এবার তৃতীয় পর্যায়ের পরীক্ষাও এদেশে চালানোর পরীক্ষা করছে বেইজিং।  ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে সম্প্রতি। 

গণমাধ্যমটির দাবি, চীনের সুপরিচিত দুটি ফার্মাসিটিক্যাল কোম্পানি সাইনোফার্ম এবং ন্যাশনাল বায়োটেক দেশটির সরকারের সাহায্যে তৃতীয় পর্যায়ে মোট ৪০ হাজার ব্যক্তির দেহে তাদের উৎপাদিত প্রতিষেধক পরীক্ষার উদ্যোগ নিয়েছে। চীনা কম্যুনিস্ট পার্টির প্রভাব খাটিয়ে এই পরীক্ষা বাংলাদেশেই করা হবে। অজ্ঞাত এক সূত্রের বরাতে এমন দাবি করে প্রতিবেদনটি। 

প্রতিবেদনে আরও দাবি করা হয়, বাংলাদেশের জনসংখ্যাকে গিনিপিগের মতো ব্যবহার করে ভ্যাকসিনের সুরক্ষা পরীক্ষা করতে চাইছে চীন। দীর্ঘকাল ধরে পশ্চিমা ওষুধ প্রস্তুতকারকেরা তৃতীয় বিশ্বকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করে আসলেও, এবার সেই দৌড়ে যোগ দিয়েছে চীন। যার ফলে বাংলাদেশে জনস্বাস্থ্য বিপন্ন হবে। 

ইকোনমিক টাইমস গত ২৭ জুন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের একটি ঘোষণা উল্লেখ করে। এদিন সাংবাদিকদের চীনে তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা বাংলাদেশে করা হবে, এমন কথা জানিয়েছিলেন ডা. আজাদ।

অজ্ঞাত আরেক সূত্রে ভারতীয় পত্রিকাটি চীনের কিছু গোপনীয় পরিকল্পনার কথা জানতে পেরেছে বলেও উল্লেখ করে। 

এর মধ্যে অন্যতম হলো; কোভিড মহামারির সুযোগ নিয়ে বেইজিং নাকি বাণিজ্য এবং ওষুধ খাতে উন্নয়নশীল দেশগুলোর ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। 

বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট ১৮টি ভ্যাকসিন তৈরির গবেষণা চলছে। এরমধ্যে চীনেই সাতটি পরীক্ষামূলক ভ্যাকসিন গবেষণা চলছে, বলে ইতোপূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে জানানো হয়।  

Related Topics

টপ নিউজ

চীন / ভারতীয় গণমাধ্যম / ভ্যাকসিন / বাংলাদেশ / পরীক্ষামূলক প্রয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net