Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বছরের পর বছর ধরে পরে আছে লাশ, ঢাকা মেডিক্যালের মর্গে ফ্রিজার সংকট 

বাংলাদেশ

সুকান্ত হালদার
14 January, 2021, 05:20 pm
Last modified: 14 January, 2021, 05:22 pm

Related News

  • রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪
  • ধারণক্ষমতার পাঁচ গুণ রোগী: ঢাকা মেডিকেলে শিশুদের ঠাঁই হয় মেঝেতে
  • ৫ হাজার শয্যার মেগা পরিকল্পনা বাতিল, ৪ হাজার শয্যায় উন্নীত হবে ঢাকা মেডিকেল
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বছরের পর বছর ধরে পরে আছে লাশ, ঢাকা মেডিক্যালের মর্গে ফ্রিজার সংকট 

ঢামেক হাসপাতালের মর্গের পাঁচটি ফ্রিজারে মরদেহ সরংক্ষণ করা যায় ২০টি। ফ্রিজারগুলোর মধ্যে দুটি বিকল হয়ে আছে বছর খানেক ধরে। একটি ফ্রিজারে আছে চার বিদেশির মরদেহ।
সুকান্ত হালদার
14 January, 2021, 05:20 pm
Last modified: 14 January, 2021, 05:22 pm
ফাইল ফটো

আমেরিকান নাগরিক রবার্ট মায়রন বার্কার ২০১৮ সালের ২৫ মে স্ট্রোকে মারা যান। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার ময়নাতদন্ত হয়। সেই থেকে তার মরদেহ মর্গেই আছে। আড়াই বছরেও বার্কারের লাশ স্বজনের কাছে হস্তান্তর করতে পারেনি পুলিশ। বার্কারের মৃত্যুর পর দক্ষিণখান থানায় জিডি হয়। 

থানার ওসি সিকদার মোহাম্মদ শামীম হোসেন টিবিএসকে বলেন, তৎকালীন ওসি আমেরিকায় বার্কারের তিন ছেলের সঙ্গে কথা বলেছিলেন। তারা বাংলাদেশে এসে মরদেহ নিয়ে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত আসেননি।

বার্কারের বাংলাদেশি স্ত্রী মাজেদা বেগম তার স্বামীর লাশ শেষকৃত্য সম্পন্ন করতে মার্কিন দূতাবাসে বেশ কয়েকবার যোগাযোগ করেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাননি। মাজেদা বেগম জানান, এ বিষয়ে তিনি এখন আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন।

প্রায় একই ধরনের জটিলতায় আরও তিনটি মরদেহ দীর্ঘদিন ধরে পড়ে আছে ঢাকা মেডিক্যালের ফ্রিজারে।

মৃত্যুর পর ছয় বছরের বেশি সময় ধরে খোকন ওরফে খোকন নন্দী ওরফে খোকন চৌধুরী ওরফে খোকা চৌধুরী ওরফে রাজীব চৌধুরীর লাশ ঢামেক মর্গের পড়ে আছে। দুই ধর্মের দুই স্ত্রী স্বামীর লাশের দাবিদার।
লাশ হস্তান্তর নিয়ে জটিলতায় খোকন কোন ধর্মের ছিলেন ছিলেন তা জানতে আদালতে মামলা হয়। মামলা এখনো বিচারাধীন। আদালত সিদ্ধান্ত দিলে দুই স্ত্রীর একজনের কাছে লাশটি হস্তান্তর করা হবে।

খোকনের প্রথম স্ত্রীর নাম মীরা নন্দী ও ছেলে বাবলু নন্দী। ১৯৮০ সালে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়ে খোকন হাবিবা আকতার খানম নামে একজনকে বিয়ে করেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দেবিপুর গ্রামের হাসানুজ্জামান রিপন কাজের সন্ধানে দক্ষিণ আফ্রিকা গিয়ে বিয়ে করেন সেদেশের তরুণী থিইসিয়া সিকেওয়েস্টকে। থিইসিয়া স্বামীর সঙ্গে ২০১৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে আসেন। একমাত্র ছেলের ভিনদেশি বউকে মেনে নেননি রিপনের বাবা-মা। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি কীটনাশক পান করে আত্মহত্যা করেন থিইসিয়া। সেই থেকে মরদেহটি ঢামেক মর্গের হিমাগারে পড়ে আছে।

ভারতীয় নাগরিক মানিকাণ্ডার লাশ ঢামেক মর্গের ফ্রিজারে রয়েছে ২০২০ সালের ২৯ জুলাই থেকে। কারাগারে আটক থাকা অবস্থায় তিনি মারা যান।

পাঁচ ফ্রিজারের দুটি বিকল, মৃতদেহ সংরক্ষণে জটিলতা

ঢামেক হাসপাতালের মর্গের পাঁচটি ফ্রিজারে মরদেহ সরংক্ষণ করা যায় ২০টি। ফ্রিজারগুলোর মধ্যে দুটি বিকল হয়ে আছে বছর খানেক ধরে। একটি ফ্রিজারে আছে এই চার বিদেশির মরদেহ।

এ অবস্থায় দেশের সবচেয়ে বড় ফরেনসিক মর্গে এখন দুটি ফ্রিজারই ভরসা। এর মধ্যে একটি আবার মাঝেমধ্যেই বিকল হয়ে যায়। ফলে বেশিরভাগ সময় একটি ফ্রিজার দিয়েই কাজ চালাতে হয়। চিকিৎসকেরা বলছেন, এতে মৃতদেহ সংরক্ষণে জটিলতা দেখা দিয়েছে।

মর্গের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্রিজার সমস্যার কারণে অনেক সময় মরদেহ মেঝেতে কিংবা স্ট্রেচারে ফেলে রাখতে হয়। তাতে মরদেহে পচন ধরে। মর্গের ভেতরে পচাগলা গন্ধে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়।

ঢামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মর্গে গড়ে দিনে পোস্টমর্টেমের জন্য ৮টির মতো মরদেহ আসে। ফ্রিজার সংকটের কারণে অনেক সময় মরদেহ বাইরে রাখতে হয়। তাতে পচন ধরে যাওয়ায় আলামত নষ্ট হয়ে যায়। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করাটা তখন কঠিন হয়ে পড়ে।

এদিকে, মর্গের ৪টি এসি প্রায় পাঁচ বছর ধরে বিকল। এগুলো ঠিক করার জন্য বারবার চিঠি দিয়েও কোনো কাজ হয়নি।

এ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খান আবুল কালাম আজাদ টিবিএসকে বলেন, 'ফ্রিজারে সমস্যা দেখা দিলে আমরা ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারকে জানাই। তারা এসে ঠিক করে দেয়। তাদেরকে আবারও চিঠি দেওয়া হয়েছে। আশা করি, শিগগিরই সমস্যার সমাধান হবে।'

তিনি আরও বলেন, 'আমরা নতুন ফ্রিজার কেনার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছি। অর্থ বরাদ্দ পেলেই ফ্রিজার কেনা হবে। আর অর্থ তো আমরা চাইলেই সাথে সাথে পাই না। এই বিষয়টাও বুঝতে হবে।'

Related Topics

টপ নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪
  • ধারণক্ষমতার পাঁচ গুণ রোগী: ঢাকা মেডিকেলে শিশুদের ঠাঁই হয় মেঝেতে
  • ৫ হাজার শয্যার মেগা পরিকল্পনা বাতিল, ৪ হাজার শয্যায় উন্নীত হবে ঢাকা মেডিকেল
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net