Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সাহায়তায় আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

বাংলাদেশ

ইউএনবি
27 November, 2019, 07:55 pm
Last modified: 27 November, 2019, 07:59 pm

Related News

  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সাহায়তায় আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

তিনি আরও বলেন, ফ্রান্স রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সমর্থন করা বজায় রাখবে
ইউএনবি
27 November, 2019, 07:55 pm
Last modified: 27 November, 2019, 07:59 pm
ছবি: পিআইডি

বাংলাদেশে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মারি সুহ জানিয়েছেন তার দেশ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী। 

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ফ্রান্স রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সমর্থন করা বজায় রাখবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

টেকসই জ্বালানির জন্য ফ্রান্সের নীতিমালা রয়েছে উল্লেখ করে জ্যাঁ মারি সুহ বলেন, তার দেশ বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জ্বালানি ও পানি খাতে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের সময় উপকূলের প্রায় ২২ লাখ মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছিল।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে এবং তার সরকার দেশে বর্ধিত বনায়নে কাজ করছে।

শেখ হাসিনা জানান, সরকার গ্রাম-কেন্দ্রীক উন্নয়ন করছে এবং ইতোমধ্যে দেশের ৯৪ শতাংশ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশের সাথে ফ্রান্সের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী নতুন ফরাসি রাষ্ট্রদূতকে ঢাকায় দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ / ফ্রান্স / বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net