Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
বগুড়ায় কর্মহীন ১৫ হাজার শ্রমিক

বাংলাদেশ

হাসিবুর রহমান বিলু, বগুড়া
06 May, 2020, 12:10 pm
Last modified: 06 May, 2020, 12:36 pm

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

বগুড়ায় কর্মহীন ১৫ হাজার শ্রমিক

সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি অটোমোবাইল ওয়ার্কশপ রয়েছে বগুড়ায়। শুধু সদরেই রয়েছে প্রায় ৭০০টি। করোনাভাইরাস পরিস্থিতিতে এগুলো বন্ধ থাকায় প্রতিদিন লোকসান হচ্ছে কমপক্ষে ৭ লাখ টাকা।
হাসিবুর রহমান বিলু, বগুড়া
06 May, 2020, 12:10 pm
Last modified: 06 May, 2020, 12:36 pm
ওয়ার্কশপ বন্ধ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

করোনাভাইরাস পরিস্থিতিতে বগুড়ায় ওয়ার্কশপ বন্ধ থাকায় প্রতিদিন লোকসান হচ্ছে কমপক্ষে ৭ লাখ টাকা। আর এ অবস্থায় আর্থিক সংকটে থাকা ওয়ার্কশপ মালিকরা তাদের প্রায় ১৫ হাজার কর্মচারির বেতন দিতে পারছেন না। অটোমোবাইল ওয়ার্কশপ মালিকদের সংগঠন 'বাংলাদেশ আটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শাখা'র নেতৃবৃন্দ এসব তথ্য দিয়ে বলেছেন, তাদের জন্য সরকারি অনুদান প্রয়োজন।

সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক তরফদার পাইলট জানান, শ্রমিকদের বেতনের পাশাপাশি জায়গার ভাড়াসহ অন্যান্য খরচও মেটাতে পারছেন না মালিকেরা।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে আমাদের গ্যারেজগুলো বন্ধ রয়েছে প্রায় দুই মাস। গাড়ি না চললে আমাদের আয়ও থাকে না। তাই খুব কষ্টে আছি। আমরা তো ত্রাণের লাইনে দাঁড়াতে পারছি না। কাউকে বলতেও পারছি না। কিন্তু শ্রমিকদের বেতন ঠিকই দিতে হচ্ছে। সরকার আমাদের কিছু সাহায্য করলে ভালো হতো।

তিনি আরও বলেন, প্রত্যেকটি গ্যারেজে দিনে গড়ে এক থেকে দেড় হাজার টাকা আয় হতো। সেই হিসাবে ৭০০ গ্যারেজের আয় ৭ থেকে ১০ লাখ টাকা। দুই মাস বন্ধ থাকলে আমাদের কত লোকসান হচ্ছে, একবার হিসাব করুন!

সংগঠনটির নেতারা বলছেন, সংখ্যার হিসাবে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি অটোমোবাইল ওয়ার্কশপ রয়েছে বগুড়ায়। শুধু সদরেই প্রায় ৭০০টি ওয়ার্কশপ রয়েছে। দক্ষ শ্রমিকের কারণেই এই সেক্টর উন্নতি করেছে বলে দাবি সংশ্লিষ্টদের। এত বড় সেক্টর এতদিন ধরে বন্ধ থাকার কারণে অর্থনীতির বিশাল ক্ষতি হচ্ছে বলেও আশঙ্কা করেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত ছোট গাড়ির ওয়ার্কশপগুলোর অবস্থা তুলনামূলক বেশি খারাপ। যেহেতু গাড়ি বের করার প্রয়োজন পড়ে না, তাই ওয়ার্কশপেরও দরকার পড়ছে না। 

বিসমিল্লাহ মটরসের সত্ত্বাধিকারী ও শাজাহানপুর অটোমোবাইল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ স্বপন জানান, এ অবস্থায় ছোট ওয়ার্কশপগুলোর কর্মচারিদের দুর্ভোগ আরও বেশি। 'আমরা তো তাদের বেতনও দিতে পারছি না। খুব খারাপ অবস্থায় দিন পার করছে তারা', বললেন মোঃ স্বপন।  

বগুড়ায় ছোট-বড় এই ৭০০ ওয়ার্কশপে কাজ করেন প্রায় ১৫ হাজার শ্রমিক। কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে তারা। অবস্থা দেখে মালিককে কিছু না বললেও দিন চলাই কঠিন হয়ে যাচ্ছে তাদের। 

শহরের জামিল নগরের অধিবাসী ফারুক হোসেন কাজ করেন ট্রাক ও বাসের বডির। জানালেন, করোনাভাইরাসের কারণে তাদের জীবনযাপন দুরূহ হয়ে গেছে। সরকারের কাছে সুনজরের আবেদন জানিয়েছেন তিনি। 

ইঞ্জিন মিস্ত্রি মাসুদ রানা বললেন, 'এতদিন তো মালিক আমাদের বেতন দিছে। কিন্তু এই অবস্থা চলতে থাকলে সবাই শেষ হয়ে যাব। তাই আমাদের দিকে সরকার যেন নজর দেয়।'

Related Topics

টপ নিউজ

বগুড়া / অটোমোবাইল শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
  • বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net