Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
প্রধানমন্ত্রী টিকার জন্য মোদিকে বারবার অনুরোধ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2021, 01:45 pm
Last modified: 27 April, 2021, 01:46 pm

Related News

  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক

প্রধানমন্ত্রী টিকার জন্য মোদিকে বারবার অনুরোধ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

“আমাদের প্রধানমন্ত্রী বারবার অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। অল্প দিনের মধ্যে হয়তো ভ্যাকসিন পাবো... পরিমাণটা অল্প কয়েক দিনের মধ্যে জানতে পারবো,” 
টিবিএস রিপোর্ট
27 April, 2021, 01:45 pm
Last modified: 27 April, 2021, 01:46 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, "আমরা তিন কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়েছিলাম। টাকা-পয়সাও দিয়েছিলাম। কিন্তু আমরা সময়মতো ভ্যাকসিন পাচ্ছি না। এতে ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হচ্ছে,"  

টিকা পেতে স্থানীয় এজেন্ট বেক্সিমকো ফার্মা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী কার্যালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান।

তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী বারবার অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে। অল্প দিনের মধ্যে হয়তো ভ্যাকসিন পাবো... পরিমাণটা অল্প কয়েক দিনের মধ্যে জানতে পারবো," 

টিকার জন্য রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে জাহিদ মালেক জানান, চীন পাঁচ লাখ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সারা বিশ্বেই টিকার সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, "বিশ্বের ১০টি ধনী রাষ্ট্র ৭০ ভাগ ভ্যাকসিন কিনে নিয়েছে। এখন পর্যন্ত ৫০-৬০টি দেশ ভ্যাকসিনই পায়নি,"

চলমান লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, "লকডাউনই একমাত্র উপায় নয়। লকডাউন দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ট্রান্সমিশন (সংক্রমণ) কমিয়েছে। তবে লকডাউনের নেতিবাচক দিকও আছে। এতে দারিদ্র্য ও সামাজিক অস্থিরতা বেড়ে যায়," 

লকডাউনের উপকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সংক্রমণে হার ২৪ থেকে ১৩-তে নেমে এসেছে। লকডাউনের বড় ফল পেয়েছি। কিন্তু লকডাউন তো সব সময় হতে পারে না। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা, স্বাস্থ্যবিধি মানা এবং অনুষ্ঠানে না যাওয়ার মতো দীর্ঘমেয়াদি উপায় মেনে চলতে হবে,"

তিনি আরও বলেন, করোনার সেকেন্ড ওয়েভ কীভাবে আসলো সেটা জানা উচিৎ। না হলে আমরা 'থার্ড ওয়েভের' দিকে যাবো," 

"টিকা নেওয়ার পর আমরা স্বাস্থ্যবিধি মানলাম না। পর্যটনে গেলাম, বিয়ের অনুষ্ঠানে গেলাম। হাজার হাজার লোক বিদেশ থেকে আসা-যাওয়া করলো। তারা স্বাস্থ্যবিধি মানেনি। এজন্য করোনা বেড়েছে,"

তিনি সতর্ক করে বলেন, "আবারও ভুল করলে, ভুলের মাশুল দিতে হবে যেটা এখন দিচ্ছি। প্রতিদিন একশোর বেশি লোক মারা যাচ্ছে।"

"থার্ড ওয়েভের সংক্রমণও যাতে না শুরু হয় অন্যান্য দেশ ও নিজেদের ভুল থেকে আমরা শিক্ষা নিতে চাই," যোগ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক / প্রধানমন্ত্রী / ভ্যাকসিন / টিকা / ভারত / নরেন্দ্র মোদি / লকডাউন / সংক্রমণ / টিকাদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net