Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
প্রথমটিই ‘পরিত্যক্ত', হচ্ছে আরও দুটি ফুট ওভারব্রিজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2021, 11:25 am
Last modified: 21 June, 2021, 03:54 pm

Related News

  • সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি: জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি
  • শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল

প্রথমটিই ‘পরিত্যক্ত', হচ্ছে আরও দুটি ফুট ওভারব্রিজ

নগরের বাসিন্দারা বলছেন, অর্থ লুটপাটের জন্য এসব অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। পদচারী সেতুগুলো নগরবাসীর কোনো উপকারে আসবে না। কেবল রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটছে।
টিবিএস রিপোর্ট
21 June, 2021, 11:25 am
Last modified: 21 June, 2021, 03:54 pm
টিলাগড় ফুট ওভারব্রিজ। ছবি: টিবিএস

২০১৫ সালে সিলেট নগরের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সিলেটের প্রথম পদচারী-সেতু (ফুট ওভারব্রিজ)। এরপর প্রায় ছয় বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেতুটি। একাধিকবার বিক্রির উদ্যোগ নিয়েও উপযুক্ত দাম না পাওয়ায় সেতুটি এখন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) গলার কাঁটা হয়ে আছে। 

এ অবস্থায় নগরে আরও দুটি পদচারী-সেতু নির্মাণ করছে সিলেট সিটি করপোরশেন। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে এ সেতু দুটি নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে টিলাগড়ে একটি সেতুর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আরকেটির স্থান এখনো চূড়ান্ত হয়নি। তবে হুমায়ূন রশীদ চত্বর অথবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সেতুটি নির্মাণের ব্যাপারে আলোচনা চলছে। 

নগরের বাসিন্দারা বলছেন, অর্থের লুটপাটের জন্য এসব অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলো নগরবাসীর কোনো উপকারে আসবে না। কেবল রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটে।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সিটি মেয়রের আগ্রহে নগরের টিলাগড় পয়েন্টে মুরারী চাঁদ (এমসি) কলেজের পাশে একটি ও উপশহর পয়েন্টে আরেকটি পদচারী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে টিলাগড়ের পদচারী সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। অপর সেতুর কাজ এখনও শুরু হয়নি।  এই দুটি সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৫৮ লাখ টাকা। 

সোমবার টিলাগড় পয়েন্টে গিয়ে দেখা যায়, কোর্টপয়েন্টের মতো এই সেতুটিও ফাঁকা পড়ে আছে। কেউ ব্যবহার করছে না। সেতুর নিচ দিয়েই পথচারীরা হেঁটে সড়ক পার হচ্ছেন।

তবে সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, টিলাগড় এলাকার এমসি কলেজ ও সরকারী কলেজ খুললে পদচারী সেতুটির ব্যবহার বাড়বে। শিক্ষার্থীরা সেতু ব্যবহার করে সড়ক পার হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিচেনা করেই এটি নির্মাণ করা হয়েছে।

তবে শিক্ষার্থীদের নয়, সন্ত্রাসীরাই এই সেতুর মাধ্যমে সুবিধা পাবে বলে মনে করেন সিলেটের নাগরিক সংগঠন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম।
তিনি বলেন, টিলাগড় এলাকায় বেশ কয়েকটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে, বিশেষত ক্ষমতাসীন দলের দলাদলির কারণে প্রায়ই মারামারি লেগে যায়। এখন দেখা যাবে, যে গ্রুপ ফুটওভারব্রিজের দখল নিতে পারছে তারা মারামারিতে সুবিধা পাচ্ছে। ফলে এটি সন্ত্রাসী কার্যক্রম ও সংঘাতেই বেশি ব্যবহৃত হবে।

তিনি বলেন, এর আগে নগরের কোর্টপয়েন্ট এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে অর্থের অপচয় করা হয়েছে। এটি নগরবাসীর কোনো কাজে লাগে না। বরং এই এলাকাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে এই সেতু। কারণ কোর্ট পয়েন্ট এলাকায় সবসময় সভাসমাবেশ হয়। ওই ফাঁকা সেতুর উপর থেকে যে কেউ এসব সভা-সমাবেশে আক্রমণ করে বসতে পারে।

তবে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, পুরনো সেতুটি কাজে না লাগালেও নতুন দুটি প্রয়োজনের তাগিদেই নির্মিত হচ্ছে। 

তিনি বলেন, পদচারী সেতু ব্যবহারে আমাদের আগ্রহ ও সচেতনতা কম। তবে এগুলো অপ্রয়োজনীয় নয়। মানুষকে সেতু ব্যবহারে সচেতন করতে হবে। 

এই প্রকৌশলী বলেন, টিলাগড় দিয়ে অনেক ট্রাক চলাচল করে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পদচারী সেতু জরুরী

এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এরআগে, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আগ্রহে ২০১৫ সালে এক কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নগরের বন্দর বাজার এলাকার কোর্ট পয়েন্টে নির্মাণ করা হয় সিলেটের প্রথম পদচারী সেতু। স্থাপনের পর থেকেই এটি অব্যবহৃত থাকায় এটি নিলামে বিক্রি করে দেয়ার উদ্যোগ নেয় সিসিক।

বিক্রির জন্য পর পর দুবার দরপত্রও আহ্বান করা হয়। কিন্তু নিলামে এক কোটি ৬৩ লাখ টাকায় নির্মিত এই সেতুর দাম উঠে মাত্র ২২ লাখ টাকা। এর পরিপ্রেক্ষিতে সেতুটি বিক্রি করার সিদ্ধান্ত থেকে সরে আসে সিটি কর্পোরেশন। এরপর সিদ্ধান্ত হয় এটি নগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে সরিয়ে নেয়ার। তবে সেটিও পরিকল্পনা পর্যায়েই রয়ে গেছে এখনো। অপ্রয়োজনীয় এই সেতুটি এখন সড়ক সম্প্রসারণ ও আশপাশের ব্যবসায়ীদের জন্য উপদ্রব হয়ে দাঁড়িয়েছে। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, এই পদচারী-সেতু বিক্রির জন্য দুই দফা নিলাম আহ্বান করা হয়। কিন্তু ২২ লাখ টাকার বেশি কেউ দিতে চায়নি। চাহিদামতো দাম না পাওয়ায় এটি বিক্রি করা হয়নি। এখন সেতুটি স্থানান্তরেরও কোনো পরিকল্পনা নেই। 

এই সেতুর পাশেই মধুবন সুপার মার্কেট। এই মার্কেটের ব্যবসায়ী সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সেতুটি নির্মাণের সময়ই আমরা আপত্তি জানিয়েছিলাম। এত ছোট সড়কে পদচারী-সেতুর কোনো প্রয়োজন নেই। উল্টো সেতুর ভিত তৈরি করতে গিয়ে আমাদের মার্কেটকে পুরো আড়াল করে দেওয়া হয়েছে। এতে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। কিন্তু তখন সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের আপত্তি আমলে নেননি।'

সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সদস্য মুনির হেলাল বলেন, 'সিটি করপোরেশনের প্রধান দায়িত্ব নাগরিকদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করা। কিন্তু এই কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ না করে, পথচারীরা ব্যবহার করতে আগ্রহী না, এমন স্থানে বিলাসবহুল পদচারী সেতুসহ নানা বিলাসী চিন্তাভাবনা বাস্তবায়নে কাজ করছেন। এতে জনগণের অর্থের অপচয় হচ্ছে। কিন্তু জনগণের কোনো উপকার হচ্ছে না।'

 

Related Topics

টপ নিউজ

সিলেট / ফুট ওভারব্রিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি: জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি
  • শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net