Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি: জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2026, 08:25 pm
Last modified: 22 April, 2026, 08:33 pm

Related News

  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • জ্বালানি তেলের ঘাটতি নেই, দু-তিন দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে: শ্রমমন্ত্রী
  • ঘনিয়ে আসছে যুদ্ধবিরতির সময়সীমা, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা ট্যাংকারের
  • তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি: জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি

জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আজিম আদনান বলেন, ‘ডিপো পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়লেও ডিলার পর্যায়ে বাড়েনি। ফলে তেলের সরবরাহ আদতে কাগজপত্রে বেড়েছে বাস্তবে বাড়েনি।’
টিবিএস রিপোর্ট
22 April, 2026, 08:25 pm
Last modified: 22 April, 2026, 08:33 pm
ছবি: সংগৃহীত

সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি বলে জানিয়েছেন সিলেট জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আজিম আদনান।

বুধবার (২২ এপ্রিল) তিনি বলেন, 'ডিপো পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়লেও ডিলার পর্যায়ে বাড়েনি। ফলে তেলের সরবরাহ আদতে কাগজপত্রে বেড়েছে বাস্তবে বাড়েনি।'

তিনি আরও বলেন, 'ডিপোতে আগে ১০০ লিটার বরাদ্দ দেওয়া হলেও এখন ১২০ লিটার দেওয়া হচ্ছে। এতে আমরা পেট্রোল পাম্প মালিকরা কিন্তু বেশি বরাদ্দ পাচ্ছি না।'

হঠাৎ করে সিলেটে তেলের চাহিদা অস্বাভাবিক বেড়ে গেছে জানিয়ে রিয়াসাদ আজিম বলেন, 'আমার পাম্পে আগে দিনে সর্বোচ্চ ৬/৭ হাজার লিটার অকটেন বিক্রি হতো। এখন প্রতিদিন ১৪ থেকে ১৬ হাজার লিটার অকটেন বিক্রি হচ্ছে।'

তিনি বলেন, 'কেন এত বেশি চাহিদা বাড়ল তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। এটার একটি কারণ হতে পারে- মানুষ হুজুগে তেল কিনছে, অথবা হতে পারে সীমান্ত দিয়ে তেল পাচার হচ্ছে।'

তিনি আরও বলেন, 'সিলেটে ডিজেলের কিছু সঙ্কট আছে। তবে পেট্রোল বা অকটেনের সঙ্কট নেই। একারণে সিলেটের কোনো পাম্পেই যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাবে না।'

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী বলেন, 'সিলেটের গ্যাস ফিল্ড থেকে উপাজাত হিসেবে প্রচুর পেট্রোল অকটেন ও ডিজেল পাওয়া যায়, যা সারাদেশে সরবরাহ হয়।'

তিনি বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি, সিলেটে উৎপাদিত জ্বালানি সিলেটের চাহিদা মিটিয়ে, তারপর যেন অন্যান্য এলাকার পাঠানো হয়। এই দাবি পূরণ হলে সিলেটে কোনো সঙ্কট থাকবে না।'

তিনি আরও বলেন, 'বিদ্যুৎ সমস্যার কারণে এখন বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- হাসপাতাল, মার্কেট- এগুলো ডিজেল মজুদ করে রাখছে। ফলে ডিজেলের সঙ্কট তৈরি হচ্ছে।'

সরবরাহ বাড়া প্রসঙ্গে জুবায়ের আহমেদ বলেন, 'এখন আমরা ৪ দিনে এক গাড়ি বেশি পাচ্ছি। এটি তেমন কোনো প্রভাব ফেলছে না।'

Related Topics

টপ নিউজ

সিলেট / জ্বালানি তেল / পেট্রোল পাম্প মালিক সমিতি / ডিলার / ডিপো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • জ্বালানি সরবরাহ বাড়ায় চট্টগ্রামে ফিলিং স্টেশনে কমেছে যানবাহনের সারি
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • জ্বালানি তেলের ঘাটতি নেই, দু-তিন দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে: শ্রমমন্ত্রী
  • ঘনিয়ে আসছে যুদ্ধবিরতির সময়সীমা, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা ট্যাংকারের
  • তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net