Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
পুঁতে ফেলা হয়েছে বালিয়াড়িতে ভেসে উঠা তিমির কঙ্কাল 

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
30 June, 2021, 11:55 am
Last modified: 30 June, 2021, 12:01 pm

Related News

  • বরগুনায় নদীতীরে ভেসে এল ২৫ ফুট লম্বা মৃত তিমি
  • কক্সবাজারে ভেসে আসা মৃত তিমি পুঁতে ফেলা হলো সৈকতেই
  • কক্সবাজার উপকূলে ভেসে এল বিশাল মৃত তিমি
  • সৈকতে পাওয়া তিমির কংকাল নিয়ে প্রদর্শনী কেন্দ্র করতে চায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
  • আবারও কক্সবাজারের সৈকতে বিশাল মৃত তিমি

পুঁতে ফেলা হয়েছে বালিয়াড়িতে ভেসে উঠা তিমির কঙ্কাল 

হাড় থেকে মাংস ভালোমতো ঝরে না যাওয়ায় বালিয়াড়িতে উঠে আসা তিমির কঙ্কাল থেকে ছড়ানো দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়ে পড়ে। পরে দুইদিনের প্রচেষ্টায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ কঙ্কালগুলো আবারো পুঁতে ফেলতে সক্ষম হয়।
কক্সবাজার প্রতিনিধি
30 June, 2021, 11:55 am
Last modified: 30 June, 2021, 12:01 pm

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকতের বালুচরে পুঁতে রাখা তিমির কঙ্কালগুলো গত দু'দিন আগে হঠাৎ ভেসে উঠে। আছড়ে পড়া ঢেউয়ের তীব্রতায় চাপা বালি সরে গিয়ে এসব কঙ্কাল দৃশ্যমান হয়ে বালির উপরে উঠে চরম দুর্গন্ধ ছড়ায়। রবিবার (২৭ জুন) দুপুরে জোয়ারের পর থেকে কঙ্কালের বিচ্ছিন্ন অংশ দৃশ্যমান হওয়া শুরু করে। হাড় থেকে মাংস ভালোমতো ঝরে না যাওয়ায় বালিয়াড়িতে উঠে আসা কঙ্কাল থেকে ছড়ানো দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়ে পড়ে। এটি জানার পর রামু উপজেলা প্রশাসন ও বনবিভাগ সোমবার থেকে শুরু করে মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে ভেসে উঠা কঙ্কালগুলো আবারো পুঁতে ফেলতে সক্ষম হয় বলে জানান কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

তিনি বলেন, 'গত রবিবার দুপুরের জোয়ার শেষে ভাটার টান পড়ার পর সৈকতের হিমছড়ির দরিয়ানগর এলাকায় তিমির কঙ্কালের কয়েকটি বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। সোমবার সকালে রোদ লাগার পর তা থেকে উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন থেকেই রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা ও বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) হুমায়ুন কবিরের নেতৃত্বে তা সরানোর প্রচেষ্টা চলে। তবে, ঢেউয়ের তোড় এসে লাগে না এমন জায়গার সংকট ও মাটি কাটার স্কেবেটর পেতে বেগ হওয়ায় দীর্ঘসূত্রতা হয়। সোমবার সন্ধ্যায় স্কেবেটর পেয়ে মাটি কাটার কাজ শুরু করে রাত ১২টা পর্যন্তও শেষ করা যায়নি। মঙ্গলবার সকাল থেকে আবার কাজ শুরু করে মেরিন ড্রাইভের কিনার ঘেঁষে শেষ পর্যন্ত বেলা ৩টায় কঙ্কালগুলো পুঁতে ফেলা সম্ভব হয়'।  

রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা আরো জানান, ঘটনাস্থলে সমুদ্র গবেষণা ইন্সটিটিউট ও ওয়াইল্ড লাইফের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আসেন। কঙ্কালগুলো পর্যবেক্ষণ করে তারা জানান, এগুলো এখনো সংরক্ষণ উপযোগী হয়নি। অন্তত ৬-৭ মাস মাটির নিচে থাকলে সমস্ত মাংস নিঃশেষ হলে তবেই হাড়গুলো সংরক্ষণ উপযোগী হবে। এসব কঙ্কাল সংরক্ষণে নিতে সমুদ্র গবেষণা ইন্সটিটিউট সংশ্লিষ্টরা ইচ্ছা প্রকাশ করেছেন। তবে, পরিপূর্ণ সংরক্ষণ করার উপযোগী হলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ডিএফও হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা।  

উল্লেখ্য, গত ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল প্রায় ২৫ ও ২০ টন ওজনের দুটি মৃত অর্ধগলিত তিমি। সেগুলো বালুচরে পুঁতে ফেলা হয়েছিল। মাংস পচে মাটির সাথে মিশে গেলে তিমির কঙ্কালগুলো সংগ্রহ করে সংরক্ষণের কথা ছিল। কিন্তু তার আগেই তিমির কঙ্কালগুলো ভেসে উঠে বালিয়াড়িতে।

দরিয়ানগর এলাকার বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠক আহমদ গিয়াস বলেন, 'রবিবার দুপুরে জোয়ারের ধাক্কায় দরিয়ানগর সৈকতে কঙ্কালের অংশটি ভেসে ওঠে। প্রথমে ধারণা করা হয়েছিল, জোয়ারের পানিতে তা ভেসে এসেছে। পরে দেখা গেছে, সেটি ১০ এপ্রিল বালুচরে পুঁতে রাখা তিমির মেরুদণ্ডের অংশ। বিকেলে দরিয়ানগর সৈকতের উত্তর দিকে হিমছড়ি এলাকার কয়েকটি স্থানে কঙ্কালের আরও কয়েকটি টুকরা পড়ে থাকতে দেখা গেছে। এগুলোও পুঁতে ফেলা তিমিটির কঙ্কালের অংশ। এসব সংগ্রহ করে সমুদ্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণা ও অনুসন্ধিৎসু পর্যটকদের জন্য সংরক্ষণ করা উত্তম হবে'।  

সমুদ্রবিজ্ঞানী ও পরিবেশবাদীদের ধারণা, গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজের ধাক্কায় অথবা প্লাস্টিক বর্জ্য খেয়ে এসব তিমির মৃত্যু হচ্ছে। প্রকৃতির জন্য এসব তিমি রক্ষায় প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নেয়া দরকার।     
 
 
 
 

Related Topics

টপ নিউজ

তিমির কংকাল / মৃত তিমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • বরগুনায় নদীতীরে ভেসে এল ২৫ ফুট লম্বা মৃত তিমি
  • কক্সবাজারে ভেসে আসা মৃত তিমি পুঁতে ফেলা হলো সৈকতেই
  • কক্সবাজার উপকূলে ভেসে এল বিশাল মৃত তিমি
  • সৈকতে পাওয়া তিমির কংকাল নিয়ে প্রদর্শনী কেন্দ্র করতে চায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
  • আবারও কক্সবাজারের সৈকতে বিশাল মৃত তিমি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net