Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
বরগুনায় নদীতীরে ভেসে এল ২৫ ফুট লম্বা মৃত তিমি

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
02 July, 2024, 08:30 am
Last modified: 02 July, 2024, 08:29 am

Related News

  • ঝালকাঠি ও বরগুনা থেকে সহযোগী এনে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো পিচ্চি আল-আমিন: এসআরবি
  • আর্জেন্টিনার উপকূলে ভেসে আসছে ‘শত শত’ মৃত তিমি শাবক, রহস্য উদঘাটনে নামলেন বিজ্ঞানীরা
  • বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২

বরগুনায় নদীতীরে ভেসে এল ২৫ ফুট লম্বা মৃত তিমি

বরিশাল প্রতিনিধি
02 July, 2024, 08:30 am
Last modified: 02 July, 2024, 08:29 am
ছবি: টিবিএস

বরগুনা জেলার পায়রা নদীর তীরে ভেসে এসেছে ২৫ ফুট লম্বা একটি তিমির মরদেহ। 

সোমবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে পায়রা নদীর তীরে ভেসে আসা তিমিটি দেখতে পান স্থানীয় জেলেরা।

গ্রামবাসীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে সংরক্ষিত বনাঞ্চলের কাছে কেউ মাছ ধরতে যাননি। সোমববার বিকেলে কয়েকজন গিয়ে অর্ধগলিত তিমিটিকে দেখতে পেয়ে ইউএনও অফিসে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোনবুনিয়া বনের যে অংশে তিমিটি ভেসে এসেছে, সেখানে মানুষের তেমন যাতায়াত নেই। জোয়ার হলেই জায়গাটিতে পানি উঠে যায়। এছাড়া গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তাই তিমিটি কতদিন আগে ভেসে এসেছে, তা সঠিকভাবে কেউ জানে না। সোমবার বিকেলে বিশাল তিমিটি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে। 

ছবি: টিবিএস

টেংরাগিরি বন রক্ষা কমিটির সমন্বয়ক আরিফুর রহমান বলেন, ভাটার সময় নদীর পানিতে ভেসে আসা তিমিটির মরদেহ পচন ধরেছে। তিমিটিকে দ্রুত কবর না দিলে আশপাশের পরিবেশ দূষিত হতে পারে। তাছাড়া গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দলে দলে তিমি দেখতে আসছেন অনেকেই।

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, নদীর তীরে একটি মৃত তিমি ভেসে আসার খবর পেয়ে স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তারা তিমিটির ওজন ও আকার নির্ধারণে কাজ করছে। মৃত তিমিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বরগুনায় কোনো টিম নেই। পটুয়াখালীতে একটি টিম আছে। তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। মঙ্গলবার তারা বরগুনায় এসে মৃত তিমিটিকে উদ্ধার করে মাটিচাপা দেবে।

Related Topics

টপ নিউজ

মৃত তিমি / বরগুনা / পায়রা নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • ঝালকাঠি ও বরগুনা থেকে সহযোগী এনে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো পিচ্চি আল-আমিন: এসআরবি
  • আর্জেন্টিনার উপকূলে ভেসে আসছে ‘শত শত’ মৃত তিমি শাবক, রহস্য উদঘাটনে নামলেন বিজ্ঞানীরা
  • বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net