Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
পানির নিচে রংপুর শহর!

বাংলাদেশ

নজরুল ইসলাম রাজু, রংপুর
27 September, 2020, 01:50 pm
Last modified: 27 September, 2020, 03:37 pm

Related News

  • রাতভর ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, যাত্রীদের ভোগান্তি
  • রাজধানীর বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
  • টানা বৃষ্টিতে ডুবল সড়ক, ভোগান্তিতে ঢাকাবাসী
  • চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
  • বৃষ্টিতে জলাবদ্ধতা ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটিতে ইমার্জেন্সি রেসপন্স টিম, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

পানির নিচে রংপুর শহর!

স্থানীয়রা বলছেন, সিটি করপোরেশনের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় তাদেরকে জলাবদ্ধতার মতো সমস্যার সম্মুখিন হতে হয়েছে। যদিও সিটি করপোরেশনের দাবি, চারপাশে প্রচুর পরিমাণ পানি আটকে থাকায় নগরের বৃষ্টির পানি বের হতে পারছে না। তবে শিগগিরই এ পানি শহর থেকে নেমে যাবে বলে আশা করছেন তারা। 
নজরুল ইসলাম রাজু, রংপুর
27 September, 2020, 01:50 pm
Last modified: 27 September, 2020, 03:37 pm
জলাবদ্ধতার শিকার রংপুরের বাসিন্দারা।

ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

কোথাও হাটু সমান আবার কোথাও কোমর সমান পানিতে নাকাল নগরবাসী। গত ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটারের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরের অন্তত ১২ লাখ নাগরিক।

স্থানীয়রা বলছেন, সিটি করপোরেশনের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় তাদেরকে জলাবদ্ধতার মতো সমস্যার সম্মুখিন হতে হয়েছে। যদিও সিটি করপোরেশনের দাবি, চারপাশে প্রচুর পরিমাণ পানি আটকে থাকায় নগরের বৃষ্টির পানি বের হতে পারছে না। তবে শিগগিরই এ পানি শহর থেকে নেমে যাবে বলে আশা করছেন তারা। 

আবহাওয়া অফিস বলছে, আগামী তিনদিন রংপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। যদিও গত ২৪ ঘন্টার মতো ভারী বৃষ্টিপাতের শঙ্কা নেই। 

নগরীর ঘুরাতি পাড়ার ওমর আলী জানান, সকাল থেকে তিনি ঘরের বাইরে বের হতে পারছেন না। বাড়ির ভেতরেও পানি ঢুকে আছে। রান্না বন্ধ। বিদ্যুৎও নেই।

নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর রিপা আখতার বলেন, মধ্যরাত থেকে বৃষ্টির কারণে সিটি করপোরেশনের প্রত্যেকটি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই এই দুরবস্থা। অফিস-আদালত এবং হাট বাজারে যেতে পারছেন নগরবাসী। এ জন্য তিনি রংপুর সিটি করপোরেশনকে দায়ী করছেন।

গুরাতিপারার মাহমুদ হোসেন জানান, তার বাড়িতে ঘর আছে মাত্র দুইটি। দু'টি ঘরই পানিতে তলিয়ে গেছে।

তিনি বলেন, ১৯৮৮ সালের বন্যার পর এবারই আমার বাড়িতে পানি উঠেছে। পরিবার পরিজন নিয়ে কষ্টে পড়ে গেছি। রান্না বন্ধ। রাস্তায় পানি থাকায় ঘরের বাইরেও বের হতে পারছি না।

রংপুর কাছারি বাজার এলাকার মো. কাদেরী জানান, বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া পানি তার ঘরে ঢুকে খাট-বিছানা পর্যন্ত ডুবে গেছে। সিটি করপোরেশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে রংপুর নগরের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগামী তিনদিন গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো শঙ্কা নেই।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করা হয়েছি দাবি করে তিনি বলেন, শহরের চারপাশে প্রচুর পানি থাকায় নগরের পানি বের হতে পারছে না। আশা করছি অল্প সময়ের মধ্যে পানি নেমে যাবে।

তিনি বলেন, যারা দুর্ভোগে আছেন তাদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হবে।

রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান জানান, প্রতিটি এলাকাতেই জেলা প্রশাসকের পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে। তবে এ ক্ষেত্রে সিটি করপোরেশনের কাউন্সিলরদের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

Related Topics

টপ নিউজ

জলাবদ্ধতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • রাতভর ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, যাত্রীদের ভোগান্তি
  • রাজধানীর বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
  • টানা বৃষ্টিতে ডুবল সড়ক, ভোগান্তিতে ঢাকাবাসী
  • চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
  • বৃষ্টিতে জলাবদ্ধতা ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটিতে ইমার্জেন্সি রেসপন্স টিম, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net