Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
নেত্রকোনায় বন্যায় ভেসে গেছে সাড়ে ৫ কোটি টাকার মাছ

বাংলাদেশ

নেত্রকোনা প্রতিনিধি
04 July, 2020, 02:55 pm
Last modified: 04 July, 2020, 02:59 pm

Related News

  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

নেত্রকোনায় বন্যায় ভেসে গেছে সাড়ে ৫ কোটি টাকার মাছ

বন্যায় জেলার ১০ উপজেলার মধ্যে আট উপজেলায় মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলমাকান্দা, বারহাট্টা ও আটপাড়া উপজেলায়।
নেত্রকোনা প্রতিনিধি
04 July, 2020, 02:55 pm
Last modified: 04 July, 2020, 02:59 pm

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় নেত্রকোনার প্রায় আড়াই হাজার পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। এতে পুঁজি হারিয়ে পথে বসেছেন অনেক মৎস্য চাষী। জেলা মৎস্য বিভাগের হিসাব অনুয়ায়ী আকষ্মিক এ বন্যায় মৎস্য সম্পদের প্রায় ৫ কোটি ৫৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। 

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বন্যায় জেলার ১০ উপজেলার মধ্যে আট উপজেলায় মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলমাকান্দা, বারহাট্টা ও আটপাড়া উপজেলায়। কলমাকান্দার আটটি ইউনিয়নের এক হাজার ৬০৪টি, বারহাট্টার ২৮০টি এবং আটপাড়ায় ৩০০টি পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। 

এছাড়াও নেত্রকোনা সদর, পূর্বধলা, দুর্গাপুর, খালিয়াজুরী এবং মোহনগঞ্জের আরও ১২৪টি পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মুখে পড়া পুকুরগুলোর মোট আয়তন ৩২৭ দশমিক ১ হেক্টর। 

এদিকে, মাছ ও পোনা ভেসে যাওয়া পাশাপাশি পাহাড়ি ঢলের তোড়ে অনেক পুকুরের পাড়ও ভেঙ্গে গেছে- যা মেরামত করতে চাষীদের বাড়তি টাকা খরচ করতে হবে। 

কলমাকান্দা উপজেলার বড়খাপন এলাকার মৎস্যচাষী শফিকুল ইসলাম জানান, 'আমি তিনটি পুকুরে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করি। বন্যার আশঙ্কায় পুকুরের পাড়ে জাল দিয়ে বেড়া (ঘের) দিয়েছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি। ঢলের তোড়ে জালের বেড়া তো টেকেইনি, পাড়ও ধ্বসে গেছে। মাত্র দুইরাতে চোখের সামনে দিয়ে প্রায় আড়াই লাখ টাকার মাছ ভেসে গেছে।' 

রংছাতির মৎস্যচাষী আইনুল হক জানান, তারও দু'টি পুকুরের প্রায় দেড় লাখ টাকার মাছ এবং পোনা ভেসে গেছে। 

জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল কাদির বলেন, কয়েকদিন আগের বন্যায় জেলার প্রায় ৫৮০ দশমিক ৪৭ টন মাছের ক্ষতি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৫৬ লাখ টাকা। 

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের পুনর্বাসনের জন্য সরকারি সহযোগিতা চাওয়া হবে। এছাড়াও ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য চাষীদের বন্যা পরবর্তী করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। 
 
Related Topics

টপ নিউজ

নেত্রকোনা / বন্যা / মাছ / মৎস্য খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net