Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
নেত্রকোনায় কোয়ারেন্টিনের নামে গহীন হাওরে অবরুদ্ধ ১৭ পরিবার উদ্ধার

বাংলাদেশ

সঞ্জয় সরকার, নেত্রকোনা
28 April, 2020, 10:00 pm
Last modified: 28 April, 2020, 10:05 pm

Related News

  • হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা পাবেন: কৃষিমন্ত্রী
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • হাওর অঞ্চলের ৩৭ শতাংশ ধান এখনও কাটা হয়নি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
  • পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে হাওরের ধান: কাটতে না পেরে দিশেহারা কৃষক
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

নেত্রকোনায় কোয়ারেন্টিনের নামে গহীন হাওরে অবরুদ্ধ ১৭ পরিবার উদ্ধার

মঙ্গলবার বিকেলে খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের চানপুর গ্রাম সংলগ্ন কসমাকান্দা হাওর থেকে পরিবারগুলোকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পরিবারগুলোতে ৫৬ জন নারী, পুরুষ, শিশু ও কিশোর-কিশোরী রয়েছে।
সঞ্জয় সরকার, নেত্রকোনা
28 April, 2020, 10:00 pm
Last modified: 28 April, 2020, 10:05 pm

নেত্রকোনায় গহীন হাওরে অবরুদ্ধ করে রাখা ১৭টি গার্মেন্টস ফেরত পরিবারকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। 

কোয়ারেন্টিনের নামে গ্রামবাসী ওই পরিবারগুলোকে দুর্গম হাওরে থাকতে বাধ্য করেছিল বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের চানপুর গ্রাম সংলগ্ন কসমাকান্দা হাওর থেকে পরিবারগুলোকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পরিবারগুলোতে ৫৬ জন নারী, পুরুষ, শিশু ও কিশোর-কিশোরী রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। 

জানা গেছে, করোনা পরিস্থিতিতে গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর চানপুর গ্রামের ১৭টি পরিবার ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে বাড়িতে ফিরে আসে। কিন্তু গ্রামের ইউপি সদস্য দেবাশীষ দাস এবং আওয়ামী লীগ কর্মী দীপক দাস তাদের বাড়িতে উঠতে না দিয়ে দূরবর্তী হাওরের একটি ভিটায় কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করে। এরপর থেকে বেশ কয়েকদিন পরিবাররগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করে। পরবর্তীতে কয়েকটি পরিবার হাওর থেকে খড় সংগ্রহ করে ঝুপড়ি ঘরের মতো বানিয়ে নেয়। কিন্তু প্রত্যেকটি পরিবারই চরম খাদ্যসঙ্কটে পড়ে। বিষয়টি জানার পর খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম এবং নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের একটি টিম মঙ্গলবার বিকালে ওই হাওরে যান। তারা পরিবারগুলোকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পাঠান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে ত্রাণ দেওয়া হয়।

উদ্ধার হওয়া একটি পরিবারের অভিভাবক মঙ্গল দাস (৪০) বলেন, "আমরা স্বেচ্ছায় নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে চেয়েছিলাম। কিন্তু দেবাশীষ দাস ও দীপক দাসের নেতৃত্বে গ্রামবাসী আমাদের জোর করে হাওরে পাঠায়। নিরুপায় হয়ে আমরা হাওরে থাকতে বাধ্য হই।" 

রীতা রানী দাস (১৮) নামে এক কিশোরী বলেন, "দাঁড়ানো যায় না এমন একটি খড়ের চালা তৈরি করে হাওরে প্রায় দুই সপ্তাহ কাটিয়েছি। ভয়ে রাত্রে ঘুমাতে পারিনি। খাবার পানি পাইনি। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে দুর্বিসহ যন্ত্রণা ভোগ করেছি।"

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, "ওই পরিবারগুলোকে যারা হাওরে অমানবিকভাবে থাকতে বাধ্য করেছেন তারা ন্যাক্কারজনক কাজ করেছে। এটা রীতিমতো অপরাধের সামিল। আইনি প্রক্রিয়ায় এদের শাস্তি নিশ্চিত করা হবে।"
 

Related Topics

টপ নিউজ

কোয়ারেন্টিন' / নেত্রকোনা / হাওর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা পাবেন: কৃষিমন্ত্রী
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • হাওর অঞ্চলের ৩৭ শতাংশ ধান এখনও কাটা হয়নি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
  • পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে হাওরের ধান: কাটতে না পেরে দিশেহারা কৃষক
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net