Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইসিডিডিআর,বি

বাংলাদেশ

ইউএনবি
16 July, 2021, 11:50 am
Last modified: 16 July, 2021, 11:51 am

Related News

  • চট্টগ্রামের হাসপাতালে ভর্তি শিশুদের প্রায় ৮০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত
  • ভ্যাকসিন উৎপাদনের প্রতিষ্ঠান হিসেবে ইনসেপ্টার উত্থান যেভাবে
  • ২০২৫ সালের প্রথম আট মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত ৪ শিশু
  • ঢাকার শিশুদের সীসা দূষণ থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন: আইসিডিডিআর,বি সমীক্ষা
  • চট্টগ্রামে উন্মুক্ত খালে পড়ে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে দুদক

নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইসিডিডিআর,বি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, কম বয়সী শিশুদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া।
ইউএনবি
16 July, 2021, 11:50 am
Last modified: 16 July, 2021, 11:51 am
ছবি-সংগৃহীত

বাংলাদেশে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বলে আইসিডিডিআর,বি ও ম্যাসাচুসেটস জেনেরাল হসপিটালের (এমজিএইচ) এক যৌথ গবেষণায় উঠে এসেছে।

বৃহস্পতিবার রাতে আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ.কে.এম. তারিফুল ইসলাম খানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিডিডিআর,বি এবং ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল (এমজিএইচ)- এর এক গবেষণাতে দেখা গেছে, বাংলাদেশে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মধ্যে প্রায়ই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রোগজীবাণু প্রতিরোধী হয়ে উঠছে এবং অনেক ক্ষেত্রেই সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আইসিডিডিআর,বি-এর নিউট্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসেস ডিভিশনের সিনিয়র বৈজ্ঞানিক ড. মোহাম্মদ জোব্বায়ের চিশতি এই গবেষণায় নেতৃত্ব দেন।

ড. চিশতি বলেন, 'আমাদের হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত অ্যান্টিবায়োটিক ও শ্বাসতন্ত্রের উন্নততর চিকিৎসা পাওয়ার পরেও ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কয়েক ডজন শিশু নিউমোনিয়ায় মারা গেছে।'

নিউমোনিয়া ফুসফুসের একটি সংক্রমণ। যার ফলে বায়ু থলিগুলোতে তরল পদার্থ ও পুঁজ জমা হয় এবং এতে কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ দেখা দেয়। কার্যকর চিকিৎসা ছাড়া এই সংক্রমণ মৃত্যুর কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, কম বয়সী শিশুদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া। কমবয়সী শিশুদের ক্ষেত্রে ভাইরাসের কারণে নিউমোনিয়া হতে পারে, তবে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার কারণেও নিউমোনিয়া হতে দেখা যায়। আরও উদ্বেগের বিষয় যেসব শিশুর ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ ছিল না তাদের তুলনায় অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে আক্রান্ত শিশুদের মৃত্যুর সম্ভাবনা ১৭ গুণ বেশি ছিল।
 
Related Topics

টপ নিউজ

নিউমোনিয়া / শিশুমৃত্যু / আইসিডিডিআর,বি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামের হাসপাতালে ভর্তি শিশুদের প্রায় ৮০ শতাংশই নিউমোনিয়ায় আক্রান্ত
  • ভ্যাকসিন উৎপাদনের প্রতিষ্ঠান হিসেবে ইনসেপ্টার উত্থান যেভাবে
  • ২০২৫ সালের প্রথম আট মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত ৪ শিশু
  • ঢাকার শিশুদের সীসা দূষণ থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন: আইসিডিডিআর,বি সমীক্ষা
  • চট্টগ্রামে উন্মুক্ত খালে পড়ে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে দুদক

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net