Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
দুই বছর বাসায় যাননি সম্রাট, তবে স্ত্রীকে ভরনপোষণ দিতেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2019, 05:35 pm
Last modified: 10 October, 2019, 09:17 am

Related News

  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • দুর্নীতির মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

দুই বছর বাসায় যাননি সম্রাট, তবে স্ত্রীকে ভরনপোষণ দিতেন

গত দুই বছর যাবত সম্রাট মহাখালীর ওই বাসায় না গেলেও তার ‘যখন যা প্রয়োজন হয়েছে তা মিটিয়েছেন...
টিবিএস রিপোর্ট
06 October, 2019, 05:35 pm
Last modified: 10 October, 2019, 09:17 am
মহাখালীর ডিওএইচএসের বাসার দেয়ালে টানানো ছবিতে স্ত্রী শারমিন চৌধুরীর সাথে ঢাকার ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঢাকার ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেপ্তারের পর তার দ্বিতীয় স্ত্রীর বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব।

সম্রাটের দ্বিতীয় স্ত্রীর নাম শারমিন চৌধুরী। এই দম্পতির একমাত্র সন্তানকে নিয়ে তিনি মহাখালীর ডিওএইচএসের এক বাসায় থাকতেন।

রোববার (৬ অক্টোবর) বিকেল তিনটায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল সম্রাটের স্ত্রীর বাসায় অভিযানে যায়।তবে অভিযান থেকে বেরিয়ে এসে র‍্যাব-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বাসায় ‘অবৈধ কিছু না পাওয়ার’ কথা জানান।

তিনি বলেন, “আমরা অবৈধ কিছু পাওয়া যায় কি না তার জন্য এখানে অভিযান চালিয়েছি, তবে এখানে টাকা বা অবৈধ কিছু পাইনি।”

র‍্যাবের অভিযানের পর সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরীর সঙ্গে কথা বলেন সাংবাদিকরা।

শারমিন জানান, গত দুই বছর যাবত সম্রাট মহাখালীর ওই বাসায় না গেলেও তার ‘যখন যা প্রয়োজন হয়েছে তা মিটিয়েছেন’।

তিনি বলেন, “২০০১ সালের জুলাইতে আমাদের বিয়ে হয়। তবে তার সঙ্গে পরিচয় তার আগে থেকেই। আমি গৃহিণী। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নই।”

স্বামী ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সম্পর্কে তিনি বললেন, “সম্রাট খুবই ভালো একজন মানুষ। আমি যখন যা চাইতাম, সবই দিত সে। গত দুই বছর যাবত সে এই বাসায় আসে না। সে চাইলে পূর্ব-পশ্চিম এক করে ফেলতে পারত। তবে সে যদি অপরাধ করে থাকে তাহলে দেশের প্রচলিত আইনে যেন তার শাস্তি হয়।”

তবে সম্রাট যে ঢাকার ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক তা তিনি আগে জানতেন না বলে গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন শারমিন।

তিনি বলেন, “সে যে ক্যাসিনো চালাত সেটা আমি জানতাম না। মিডিয়ায় নিউজ হওয়ার পরই আমি এসব জানতে পারলাম।”

তবে স্বামীর ক্যাসিনো ব্যবসার পেছনেও যুক্তি দেখছেন স্ত্রী শারমিন।

তিনি বলেন, “আমার মনে হয়, ক্যাসিনো থেকে যে টাকা আসত সেসব দলের নেতাকর্মীদের পেছনেই ব্যয় করত। দলের যেসব মিটিং মিছিল হয় সেগুলোতে তো এমনি এমনি লোক আসে না। টাকা দিয়েই আনতে হয়। তিনি দলের পেছনে প্রচুর শ্রম দিতেন।”

ঢাকা শহরে ক্যাসিনোবিরোধী এই অভিযানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সম্রাটের স্ত্রী শারমিন। 

Related Topics

টপ নিউজ

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট / ক্যাসিনো সম্রাট / ক্যাসিনো / ক্যাসিনো-বিরোধী অভিযান / যুবলীগ নেতা / র‍্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • দুর্নীতির মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net