Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
ঢাকা পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2021, 10:35 am
Last modified: 19 March, 2021, 10:45 am

Related News

  • বিজেপি নেতা রাজনাথ সিংয়ের গণতন্ত্র!
  • বিজয়ের ঘ্রাণে মুখরিত মিরপুর স্টেডিয়াম
  • চুয়াডাঙ্গা হয়ে ভারতে গেল বাংলাদেশ-ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইকেল র‍্যালি
  • মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা শুরু করেছে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়
  • বাংলাদেশ সফরের নিখুঁত আয়োজন করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মোদি

ঢাকা পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এলেন মাহিন্দা রাজাপক্ষে।
টিবিএস রিপোর্ট
19 March, 2021, 10:35 am
Last modified: 19 March, 2021, 10:45 am
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে; ফাইল ছবি

দু'দিনের সফরে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এলেন মাহিন্দা রাজাপক্ষে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান । 

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে রাজাপক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন। 

এরপর আজ বিকাল ৪.৩০ টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষে।

আগামীকাল শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা এবং তথ্য প্রযুক্তি বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, দ্বিপাক্ষিক এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে।

শনিবার দুপুরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কলম্বো ফিরে যাবেন। 

শ্রীলঙ্কান প্রধানমন্ত্রীর সঙ্গে ২৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে।  
 
Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী / স্বাধীনতার সুবর্ণজয়ন্তী / শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • বিজেপি নেতা রাজনাথ সিংয়ের গণতন্ত্র!
  • বিজয়ের ঘ্রাণে মুখরিত মিরপুর স্টেডিয়াম
  • চুয়াডাঙ্গা হয়ে ভারতে গেল বাংলাদেশ-ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইকেল র‍্যালি
  • মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা শুরু করেছে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়
  • বাংলাদেশ সফরের নিখুঁত আয়োজন করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মোদি

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net