Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
বিজয়ের ঘ্রাণে মুখরিত মিরপুর স্টেডিয়াম

খেলা

টিবিএস রিপোর্ট
16 December, 2021, 07:35 pm
Last modified: 16 December, 2021, 09:27 pm

Related News

  • ‘তিন দিন ধরে একমুঠো ভাতও খাইনি’: বিজয় দিবসেও এক বৃদ্ধের ক্ষুধার সঙ্গে লড়াই
  • বিজয় দিবসে ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি
  • প্রধান উপদেষ্টার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ
  • একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিজয় দিবস উদযাপন বাংলাদেশের

বিজয়ের ঘ্রাণে মুখরিত মিরপুর স্টেডিয়াম

সাবেক ক্রিকেটার ও তাদের পরিবার, শহীদ মুস্তাক-শহীদ জুয়েলের পরিবারের সদস্য, বিসিবির কর্মকর্তারা মিলে দারুণ দিন কাটালেন। শেষটা হলো জাতীয় সঙ্গীত গেয়ে এবং অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল শপথে অংশ নিয়ে।  
টিবিএস রিপোর্ট
16 December, 2021, 07:35 pm
Last modified: 16 December, 2021, 09:27 pm
শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল একাদশের দুই দলের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

সবখানে উৎসবমুখর পরিবেশ, চারপাশে বিজয়ের ঘ্রাণ। ১৯৭১ সালের আজকের দিনে লাল সুবজের বিজয় কেতন উড়িয়ে স্বাধীনতার স্বাদ নিয়েছিল বাংলাদেশ। ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে গৌরবময় দিন। প্রতি বছরই এই দিনে উৎসবে মাতে বাংলাদেশ। এবারের উৎসবটা আরও 'স্পেশাল। স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উপলক্ষে জাকজমকভাবে পালিত হচ্ছে বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বড় উৎসবের দিনটি। 

এই উৎসবে শামিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতি বছরের মতো এবারের বিজয় দিবসেও দেশের দুই সূর্য সন্তান শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল একাদশের মধ্যে এক প্রদর্শনী ম্যাচ আয়োজন করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এই ম্যাচকে কেন্দ্র করে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিণত হয়েছিল সাবেক ক্রিকেটারদের মিলন মেলায়। 

জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান শাহরিয়ার হোসেন বিদ্যুৎ- এর ব্যাটিং। ছবি: বিসিবি

এদিন ক্রিকেট ম্যাচ হলো, সাবেক ক্রিকেটার ও তাদের পরিবার, শহীদ মুস্তাক-শহীদ জুয়েলের পরিবারের সদস্য, বিসিবির কর্মকর্তারা মিলে দারুণ দিন কাটালেন। শেষটা হলো জাতীয় সঙ্গীত গেয়ে এবং অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল শপথে অংশ নিয়ে।  

দিনের শুরুটা হয় শহীদ জুয়েলের নামে তৈরি করা জার্সি উন্মোচনের মধ্য দিয়ে। শহীদ জুয়েলের বড় বোন সুরাইয়া খানমের উপস্থিতিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কিংবদন্তি ক্রিকেটার রাকিবুল হাসান, সাবেক অধিনায়ক আকরাম খান ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী শহীদ জুয়েলের নামে তৈরি করা জার্সিটি মেলে ধরেন। এরপর বেলা ১১টার দিকে শুরু হয় ২০ ওভারের প্রদর্শনী ম্যাচ। 

ম্যাচটিতে অংশ নেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, আকরাম খান, এনামুল হক মনি, মেহরাব হোসেন অপি, হাসিবুল হোসেন শান্ত, আতহার আলী খান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, তারেক আজিজ, তালহা জুবায়েরসহ দেশের ৩০ সাবেক ক্রিকেটার। ম্যাচে প্রথমে আতহার আলী খানের দারুণ ব্যাটিংয়ের পর তারেক আজিজ, মোহাম্মদ রফিক, তালহা জুবায়ের, হাসিবুল হোসেন শান্তর দারুণ বোলিংয়ে শহীদ জুয়েল একাদশকে ৪২ রানে হারায় শহীদ মুস্তাক একাদশ।

ম্যাচসেরা আতাহার আলী খান। ছবি: বিসিবি

টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫০ রান তোলে মুস্তাক একাদশ। ৫৫ বলে ৭টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন জাতীয় দলের সাবেক ওপেনার ও বর্তমানে ধারাভাষ্যকার  আতহার আলী খান। মাত্র ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন অধিনায়ক খালেদ মাহমুদ পাইলট। এ ছাড়া শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২৬, মোহাম্মদ রফিক ১৫, মিনহাজুল আবেদীন ৩ ও জাভেদ ওমর ৬ রান করেন। মাহমুদুল হক রানা ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান সজল চৌধুরী, মেহরাব হোসেন ও মুশফিকুর রহমান বাবু।  

জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১০৮ রানে শেষ হয় শহীদ জুয়েল একাদশের ইনিংস। সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। ২৭ রান আসে সাবেক অলরাউন্ডার মুশফিকুর রহমান বাবুর ব্যাট থেকে। এ ছাড়া মেহরাব হোসেন ২, হান্নান সরকার ১০, সজল চৌধুরী ১, সাজ্জাদ আহমেদ ১১, আনোয়ার হোসেন ৬ ও মাহমুদুল হক রানা ১৩ রান করেন। ২টি করে উইকেট নেন তারেক আজিজ ও সানোয়ার হোসেন। একটি করে উইকেট পান তালহা জুবায়ের ও মোহাম্মদ রফিক।    

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল শপথে অংশ নেন ক্রিকেটার, বিসিবি কর্মকর্তারা। ছবি: বিসিবি

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদারদের হাতে নিহত হন ক্রীড়া সংগঠক মুশতাক আহমেদ। মুক্তিযুদ্ধ-পূর্ব বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও গেরিলা মুক্তিযোদ্ধা আবদুল হালিম চৌধুরী (জুয়েল) শহীদ হয়েছিলেন পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি অবস্থায়। তাদের স্মৃতির উদ্দেশে ১৯৭২ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে তাদের স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে বিসিবি।

Related Topics

টপ নিউজ

বিজয় দিবস / ১৬ই ডিসেম্বর / স্বাধীনতার সুবর্ণজয়ন্তী / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • ‘তিন দিন ধরে একমুঠো ভাতও খাইনি’: বিজয় দিবসেও এক বৃদ্ধের ক্ষুধার সঙ্গে লড়াই
  • বিজয় দিবসে ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি
  • প্রধান উপদেষ্টার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ
  • একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিজয় দিবস উদযাপন বাংলাদেশের

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net