Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
চুয়াডাঙ্গা হয়ে ভারতে গেল বাংলাদেশ-ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইকেল র‍্যালি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2021, 03:40 pm
Last modified: 19 November, 2021, 04:16 pm

Related News

  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব পরিবেশমন্ত্রীর
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

চুয়াডাঙ্গা হয়ে ভারতে গেল বাংলাদেশ-ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইকেল র‍্যালি

আজ শুক্রবার সকাল ১১টায় যৌথ সাইকেল র‍্যালিটি চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় দলটিকে অভ্যর্থনা জানায় ভারতীয় সেনাবাহিনী।
টিবিএস রিপোর্ট
19 November, 2021, 03:40 pm
Last modified: 19 November, 2021, 04:16 pm

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী কর্তৃক আয়োজিত যৌথ সাইকেল র‌্যালিটি আজ সকাল ১১টায় ভারতে প্রবেশ করেছে। 

পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব জোরদার করার উদ্দেশ্যে দুই দেশের সেনাবাহিনী গত সোমবার (১৫ নভেম্বর) র‍্যালিটি শুরু করে। 

আজ শুক্রবার সকাল ১১টায় যৌথ সাইকেল র‍্যালিটি চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় দলটিকে অভ্যর্থনা জানায় ভারতীয় সেনাবাহিনী।

এর আগে র‍্যালিটি যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও মুজিবনগর পরিদর্শন শেষে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় পৌঁছায়। র‍্যালিতে যোগ দেওয়া সেনা সদস্যরা চুয়াডাঙ্গা সার্কিট হাউজে রাত কাটান।

এরপর শুক্রবার সকাল ৯টায় যৌথ সাইকেল র‍্যালিটি চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ১১টার দিকে ভারতের উদ্দেশে রওনা দেয়। 

বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল মো. মুহতাসিম হায়দার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। যৌথ সাইকেল র‍্যালির সদস্যরা ভারতে প্রবেশ করলে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদী তাদের স্বাগত জানান।

র‍্যালিটি ভারতে প্রবেশ করে কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট হয়ে কলকাতায় ফ্লাগইন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। র‍্যালিতে অংশ নেওয়া বাংলাদেশের ২০ জন সদস্য আগামী ২৬ নভেম্বর বেনাপোল হয়ে দেশে ফিরবেন।

যশোর সেনানিবাসের স্টাফ অফিসার মেজর মো. জাকারিয়া জানিয়েছেন, গত সোমবার ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্যের একটি চৌকস দল সাইকেল র‍্যালি নিয়ে যশোর সেনানিবাসে পৌঁছায়। সেখানে ফ্লাগ অভ সিরিমনি শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের একটি দল র‍্যালিতে যোগ দেয়। 

র‌্যালিটিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্বে দিচ্ছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন কর্নেল মুহিত সিং।

মেজর মো. জাকারিয়া বলেন, 'এই সাইক্লিং অভিযানের মাধ্যমে দু-দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত / সাইকেল র‍্যালি / স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব পরিবেশমন্ত্রীর
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net