Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ডেঙ্গুতে মারা গেলেন সেই সিরাতুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2019, 04:20 pm
Last modified: 08 September, 2019, 06:43 pm

Related News

  • চীনে শূকরের যকৃত প্রতিস্থাপনের পর ১৭০ দিনের বেশি বেঁচে ছিলেন যিনি
  • দেশেই লিভার প্রতিস্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার
  • সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্তের মেয়ে বিএসএমএমইউতে অবরুদ্ধ, উদ্ধার করল সেনাবাহিনী
  • আড়াই বছর পরেও কেন পুরোপুরি চালু হয়নি ১,৫০০ কোটি টাকার সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে ১ মার্চ থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

ডেঙ্গুতে মারা গেলেন সেই সিরাতুল

এটিই দেশের প্রথম সফল যকৃত বা লিভার প্রতিস্থাপন...
টিবিএস রিপোর্ট
08 September, 2019, 04:20 pm
Last modified: 08 September, 2019, 06:43 pm
যকৃৎ প্রতিস্থাপন করে সিরাতুলকে প্রথমে সুস্থ করা গেলেও প্রাণঘাতী ডেঙ্গু তাকে বাঁচতে দিল না

মাত্রই গত জুনে সিরাতুল ইসলামের দেহে সফলভাবে লিভার প্রতিস্থাপন করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু এরপর ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। কদিন ভোগার পর ১২ আগস্ট কোরবানির ঈদের সময় মারা যান তিনি।

প্রায় এক মাস আগে  সিরাতুলের মৃত্যু হলেও তা এতদিন প্রকাশ পায়নি। একটি নিউজ পোর্টালে বিষয়টি প্রকাশের পর রোববার (৮ সেপ্টেম্বর) বিজনেস স্ট্যান্ডার্ডকে সিরাজুলের মৃত্যুর খবর নিশ্চিত করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। 

অধ্যাপক বড়ুয়া বলেন, ““লিভার প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে সিরাতুল বাড়ি ফিরে যান। সেখানে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। তার অবস্থার অবনতি হলে ঈদুল আজহার সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে বিএসএমএমইউতে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তার। একেবারে খারাপ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানোর ফলে আর বাঁচানো সম্ভব হয়নি।”

লিভার সিরোসিতে আক্রান্ত ২০ বছর বয়সী সিরাতুলের দেহে গত ২৪ জুন যকৃৎ প্রতিস্থাপন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএসএমএমইউ) এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ৫০ জনের একটি টিম সফলভাবে সিরাতের দেহে লিভার প্রতিস্থাপন করেন। এটিই দেশের প্রথম সফল যকৃত বা লিভার প্রতিস্থাপন।

এ কাজে নেতৃত্ব দেন বিএসএমএমইউএর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ জুলফিকার রহমান খান। সার্জারিতে তাকে সহযোগিতা করেন ভারতের খ্যাতনামা লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ড. বালাচন্দ্র মেনন ও তার চিকিৎসকদল।

মায়ের দানকৃত লিভারের একাংশ অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে প্রতিস্থাপন করা হয় ছেলের শরীরে।

তবু বাঁচানো গেল না সিরাতুলকে। প্রাণঘাতী ডেঙ্গু তার মায়ের কাছ থেকে তাকে কেড়ে নিল।

Related Topics

টপ নিউজ

লিভার প্রতিস্থাপন / বিএসএমএমইউ / অধ্যাপক কনক কান্তি বড়ুুয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • চীনে শূকরের যকৃত প্রতিস্থাপনের পর ১৭০ দিনের বেশি বেঁচে ছিলেন যিনি
  • দেশেই লিভার প্রতিস্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার
  • সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্তের মেয়ে বিএসএমএমইউতে অবরুদ্ধ, উদ্ধার করল সেনাবাহিনী
  • আড়াই বছর পরেও কেন পুরোপুরি চালু হয়নি ১,৫০০ কোটি টাকার সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে ১ মার্চ থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net