Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
ডাকসু ভবনে হামলা: আইসিইউতে ফারাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2019, 01:30 pm
Last modified: 23 December, 2019, 03:12 pm

Related News

  • ‘জিএম কাদেররা বাংলাদেশে রাজনীতি করে কী করে?’: রুহুল কবির রিজভী
  • জামিনে মুক্তি পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্লগার ফারাবী
  • ছাত্রদলের ডাকসু প্যানেল: ভিপি আবিদ, জিএস হামিম
  • ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলা: জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবী
  • ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৬ কেন্দ্রে ভোটগ্রহণ

ডাকসু ভবনে হামলা: আইসিইউতে ফারাবি

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাবি শ্বাসকষ্ট ও খিঁচুনির সমস্যায় ভুগছিলেন।
টিবিএস রিপোর্ট
23 December, 2019, 01:30 pm
Last modified: 23 December, 2019, 03:12 pm
আহত তুহিন ফারাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরু ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় আহত তুহিন ফারাবিকে জরুরি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাবি শ্বাসকষ্ট ও খিঁচুনির সমস্যায় ভুগছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন মো. আলাউদ্দিন বলেন, ‘ফারাবির অবস্থা আরও খারাপ হচ্ছে। আমরা তাকে আইসিইউতে স্থানান্তর করেছি এবং পর্যবেক্ষণে রেখেছি। ৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না।’

তিনি বলেন, ‘আহতদের মধ্যে দুইজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। নুরুসহ অন্য তিনজনকে গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে'।

রোববার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীদের হামলায় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক ও তার সঙ্গে থাকা অন্তত ২৪ জন আহত হন। তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তারা হলেন—ভিপি নুরুল হক, তার ছোট ভাই আমিনুর, নুরুল হকের ঘনিষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এপিএম সোহেল ও অপর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন ফারাবি।

রোববার রাতে আহত নুরুকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক এএফএম বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আহতদের দেখার পর নানক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের পড়াশোনার পরিবেশকে বাধাগ্রস্ত করে এমন কোনো কিছুই সরকার মেনে নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে সেই দুস্কৃতিকারীদের খুঁজে বের করা হবে।’

তিনি আরও বলেন, ‘যাদের নাম ব্যবহার করেই এই হামলা করা হোক না কেন, এর সাথে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’

এছাড়া আহতদের স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে খোঁজ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান, প্রক্টর একেএম গোলাম রাব্বানি, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল।

রোববার বিকেলে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রায় ৫০ জন সদস্য এবং ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ডাকসু ভবনে এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলার পর নুরুসহ মোট ৩০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১৪ জনকে ভর্তি করে বাকিদের ছাড়পত্র দেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

 

Related Topics

টপ নিউজ

ডাক্সু / ভিপি নুরু / নুরুল হক নুরু / ফারাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • ‘জিএম কাদেররা বাংলাদেশে রাজনীতি করে কী করে?’: রুহুল কবির রিজভী
  • জামিনে মুক্তি পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্লগার ফারাবী
  • ছাত্রদলের ডাকসু প্যানেল: ভিপি আবিদ, জিএস হামিম
  • ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলা: জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবী
  • ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৬ কেন্দ্রে ভোটগ্রহণ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net