Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ট্রায়াল রানে চলছে পূর্বাঞ্চল রেলের নতুন ১০ ইঞ্জিন 

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
29 April, 2021, 10:40 am
Last modified: 29 April, 2021, 10:40 am

Related News

  • ইঞ্জিন ক্রয়ে ৩২২ কোটি টাকার লোকসান, রেলওয়ের সাবেক ডিজিসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ঈদে ট্রেনযাত্রায় প্রতারণা এড়াতে অ্যাপ বা কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ রেলওয়ের
  • রেলকর্মীদের যেসব দাবি যৌক্তিক ছিল, সেগুলো আমরা মেনে নিয়েছি: অর্থ উপদেষ্টা 
  • বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেল স্টেশন: ৩৮ ট্রেনের মধ্যে থামছে মাত্র একটি, ভোগান্তিতে হাজারো যাত্রী
  • যৌথভাবে রেলসংযোগ ও বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদি

ট্রায়াল রানে চলছে পূর্বাঞ্চল রেলের নতুন ১০ ইঞ্জিন 

চুক্তি অনুযায়ী অলটারনেটর রিপ্লেস না করলে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ।
শাহাদাৎ হোসেন চৌধুরী
29 April, 2021, 10:40 am
Last modified: 29 April, 2021, 10:40 am
প্রতীকি ছবি

রেলওয়ে পূর্বাঞ্চলের জন্য কোরিয়া থেকে আমদানি করা ১০টি ইঞ্জিন রেল বহরে যুক্ত করতে ফের ট্রায়াল রান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের পণ্য নিয়ে কন্টেইনারবাহী ট্রেনে ঢাকার কমলাপুর আইসিডি রুটে গত রবিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে ট্রায়াল রান।  

এদিকে ইঞ্জিনগুলোর সরবরাহকারী প্রতিষ্ঠান হুন্দাই রোটেম কোম্পানিকে চুক্তির শর্ত অনুযায়ী বিকল্প প্রতিস্থাপন (অলটারনেটর রিপ্লেস) করে দিতে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে গত ২৫ এপ্রিল চিঠি দিয়েছে রেল কর্তৃপক্ষ। 

বর্তমান প্রকল্প পরিচালক বলছেন, 'শুরুতে ইঞ্জিনের ত্রুটি নিয়ে যেভাবে আলোচনায় এসেছে বিষয়টি তেমন গুরুতর নয়। ইঞ্জিনগুলো বসিয়ে রাখার যৌক্তিকতা নেই। তাই পুনরায় ট্রায়াল রান শেষে কিভাবে রেল বহরে ইঞ্জিন যুক্ত করা যায় সেই প্রক্রিয়া করা হচ্ছে'।   

প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান মনসুর দ্য বিজনেস স্ট্যন্ডার্ডকে বলেন, 'চুক্তি অনুযায়ী টিএ-১২ মডেলের অলটারনেটর সংযোজনের কথা ছিলো। কিন্তু সরবরাহকৃত ইঞ্জিনে সংযোজন করা হয় টিএ-৯ মডেলের অলটারনেটর। এর ফলে হর্সপাওয়ার (গতি) ও ব্যাকআপ সিস্টেম ক্ষমতা কিছুটা কম। চুক্তি অনুযায়ী অলটারনেটর রিপ্লেস করে দেওয়ার জন্য গত ২৫ এপ্রিল সরবরাহকারী প্রতিষ্ঠান হুন্দাই রোটমকে চিঠি দেওয়া হয়েছে। ৬০ দিনের মধ্যে অলটারনেটর রিপ্লেস না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চুক্তির শর্ত ভঙ্গ করায় চুক্তিমুল্যের ৬৫% অর্থ এখনো ছাড় দেওয়া হয়নি'।  

হাসান মনসুর আরো বলেন, 'ইঞ্জিনগুলো বর্তমানে যে অবস্থায় আছে সেগুলো শতভাগ চলাচল উপযোগী। অলটারনেটর রিপ্লেস না করলেও রেল বহরে যুক্ত করা যাবে। তবুও চুক্তি অনুযায়ী আমাদের যে মডেলের ইঞ্জিন সরবরাহ করার কথা ছিলো সেটি নিশ্চিত করতে প্রচেষ্টা চলছে'।  

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে মিটারগেজ লাইনে ট্রেন চলাচলের জন্য প্রায় ৩২৩ কোটি টাকা ব্যয়ে ১০০ কিলোমিটার গতি সম্পন্ন ১০টি ইঞ্জিন কেনা হয়। কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানির উৎপাদিত এসব ইঞ্জিন কোরিয়া থেকে গত ৩১ আগস্ট চট্টগ্রাম বন্দরে আসার পর সেগুলো পাহাড়তলী কারখানায় আনা হয় ২ সেপ্টেম্বর। ইঞ্জিনের প্রথম ট্রায়াল রান শুরু হয় ৩০ সেপ্টেম্বর। চট্টগ্রাম থেকে লাকসাম ও ঢাকা রুটে যাত্রী এবং পণ্যবাহী ট্রেনে ট্রায়াল রান সম্পন্ন হয় গত ১৭ নভেম্বর । এর মধ্যে গত ৭ অক্টোবর পাহাড়তলী ওয়ার্কশপে নতুন ইঞ্জিন পরিদর্শন করেছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।   

বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ, রিলিফ ক্রেন এবং লোকোমোটিভ সিমুলেটর সংগ্রহ প্রকল্পের আওতায় কেনা হয় এই ১০টি ইঞ্জিন। এর আগে এই প্রকল্পে প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলেন  নূর আহম্মদ হোসেন। ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পরও কেন রেল বহরে যুক্ত হচ্ছেনা এমন প্রশ্নের জবাবে চলতি বছরের ২ জানুয়ারি নুর আহম্মদ হোসেন জানিয়েছিলেন, ইঞ্জিনের জেনারেটরে কিছুটা ত্রুটি রয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী ইঞ্জিন সরবরাহ করেনি সরবরাহকারী প্রতিষ্ঠান। এসব সমস্যার সমাধান ছাড়া রেল বহরে ইঞ্জিন যুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন তিনি।  

এর মধ্যে এই প্রকল্পের পরিচালক পদ থেকে নূর আহম্মদ হোসেনকে সরিয়ে মোহাম্মদ হাসান মনসুরকে দায়িত্ব দেওয়া হয়। 

নতুন প্রকল্প পরিচালক নিয়োগের পর ইঞ্জিনগুলো পুরনায় ট্রায়াল রান সম্পন্ন করে চলাচল উপযোগী কিনা তা দেখতে ৩ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করে রেল কর্তৃপক্ষ। গত ২২ এপ্রিল গঠিত এই কমিটিতে আহবায়ক করা হয় রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী মো: বোরহান উদ্দিনকে। এই কমিটির সদস্য করা হয় রেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (যান্ত্রিক) আব্দুল মতিন চৌধুরী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আজিজুল হককে।  

ইঞ্জিনগুলো বাংলাদেশ রেলওয়ের ফ্লিটে নিয়ে ব্যবহার করা যাবে কিনা সেগুলো সরেজমিন পরিদর্শন করে মতামত ও সুপারিশ প্রদানের দায়িত্ব দেওয়া হয়। ১০ কর্মদিবসের মধ্যে মতামত ও সুপারিশ প্রদানের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়।   

এর প্রেক্ষিতে ২৫ এপ্রিল থেকে সিজিপিওয়াই (চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড) থেকে ঢাকা কমলাপুর আইসিডি রুটে ট্রায়াল রান শুরু হয়েছে।  প্রতিদিন ১টি করে ইঞ্জিনের ট্রায়াল রান চলছে। এভাবে পর্যায়ক্রমে ১০টির ট্রায়াল রান চলবে। 

টেকনিক্যাল কমিটির প্রধান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী মো: বোরহান উদ্দিন বলেন, 'রেল কর্তৃপক্ষের সিন্ধান্ত অনুযায়ী পণ্যবাহী ট্রেনে ইঞ্জিনের ট্রায়াল রান চলছে। এই বিষয়ে তথ্য জানাতে রেল ভবন থেকে একটি ফর্ম দেওয়া হয়েছে। ট্রায়াল রান শেষে আমরা সেটি পূরণ করে পাঠাবো। এরপর কবে নাগাদ রেল বহরে ইঞ্জিন যুক্ত হবে সেটি ঊর্ধতন কর্তৃপক্ষের এখতিয়ার'।   

সিজিপিওয়াই (চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড) এর প্রধান ইয়ার্ড মাস্টার আবদুল মালেক বলেন, 'ট্রায়াল রানে দিনের প্রথম কন্টেইনারবাহী ট্রেন পরিচালনায় ব্যবহৃত হচ্ছে নতুন ইঞ্জিন। সিজিপিওয়াই থেকে ঢাকা কমলাপুর পৌঁছাতে সময় লাগছে প্রায় ১০ ঘন্টা। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে চলছে ট্রেন'। 

ট্রায়াল রানে কোন ত্রুটি আছে কিনা এমন প্রশ্নের জবাবে আবদুল মালেক বলেন, 'ইঞ্জিনের হাওয়ায় মাঝে মধ্যে সমস্যা হচ্ছে বলে জানতে পেরেছি'।  

রেল সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১০টি মিটারগেজ ইঞ্জিন কেনার জন্য কোরিয়ার হুন্দাই রোটেন কোম্পানির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩২৩ কোটি টাকা (৩৮ মিলিয়ন ডলার)। চুক্তিপত্র অনুযায়ী এরইমধ্যে ইঞ্জিন সরবরাহকারী কোম্পানিটিকে ২৫ শতাংশ অর্থ অগ্রিম প্রদান করা হয়েছে। চুক্তির শর্ত ভঙ্গ করায় ৬৫ শতাংশ অর্থ এখনো ছাড় দেয়নি রেল কর্তৃপক্ষ। 

ইঞ্জিনগুলোর জন্য নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই পাঁচ বছরের ওয়ারেন্টি প্রদান করে। এর মধ্যে তিন বছর পুরো ইঞ্জিনের ওয়ারেন্টি এবং পরবর্তী দুই বছর সব ধরনের যন্ত্রাংশের (পার্টস) ওয়ারেন্টি।   
 

Related Topics

টপ নিউজ

রেল ইঞ্জিন / রেলওয়ে কর্তৃপক্ষ / রেল সংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ইঞ্জিন ক্রয়ে ৩২২ কোটি টাকার লোকসান, রেলওয়ের সাবেক ডিজিসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ঈদে ট্রেনযাত্রায় প্রতারণা এড়াতে অ্যাপ বা কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ রেলওয়ের
  • রেলকর্মীদের যেসব দাবি যৌক্তিক ছিল, সেগুলো আমরা মেনে নিয়েছি: অর্থ উপদেষ্টা 
  • বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেল স্টেশন: ৩৮ ট্রেনের মধ্যে থামছে মাত্র একটি, ভোগান্তিতে হাজারো যাত্রী
  • যৌথভাবে রেলসংযোগ ও বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদি

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net