Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
বাজেটে রেল সংযোগ সম্প্রসারণে জোর, ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 11:35 am
Last modified: 11 June, 2026, 11:35 am

Related News

  • বাণিজ্যে গতি আনতে লাকসাম-চট্টগ্রাম রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ 
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • নতুন ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

বাজেটে রেল সংযোগ সম্প্রসারণে জোর, ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার

বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে দেশের সবচেয়ে ব্যস্ত রেলপথ ঢাকা-চট্টগ্রাম রুট।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 11:35 am
Last modified: 11 June, 2026, 11:35 am
প্রতীকী ছবি/সংগৃহীত

দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং সমুদ্রবন্দর ও স্থলবন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়ার ঘোষণা থাকতে পারে আসন্ন বাজেটে। পাশাপাশি আধুনিক লোকোমোটিভ, কোচ ও ওয়াগন সংগ্রহের উদ্যোগও নেওয়া হতে পারে।

বিশেষ গুরুত্ব পেতে পারে দেশের সবচেয়ে ব্যস্ত রেলপথ ঢাকা-চট্টগ্রাম রুট। বাজেট প্রস্তাবে উল্লেখ করা হতে পারে, ঢাকা-কুমিল্লা অংশে একটি কর্ডলাইন নির্মাণ করা হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের যাত্রাদূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসতে পারে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোর প্রতিষ্ঠা এবং চট্টগ্রামকে একটি আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশে কোচ ও লোকোমোটিভ সংযোজন (অ্যাসেম্বলিং) কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

রেলপথ আধুনিকায়নের অংশ হিসেবে ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু এবং রেল পরিচালনা ব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া বিদ্যুৎচালিত রেলব্যবস্থা (ইলেকট্রিক ট্র্যাকশন) চালু এবং উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত থাকতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থায় গতি আসবে, পরিবহন ব্যয় কমবে এবং জাতীয় অর্থনীতির প্রতিযোগিতা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

Related Topics

টপ নিউজ

রেল সংযোগ / বাজেট ২০২৬-২৭

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • বাণিজ্যে গতি আনতে লাকসাম-চট্টগ্রাম রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ 
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • নতুন ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net