Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
চার ইউনিয়নসহ সাতক্ষীরা পৌরসভাকে ‘রেড জোন’ ঘোষণা

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
18 June, 2020, 05:05 pm
Last modified: 18 June, 2020, 05:15 pm

Related News

  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • সাতক্ষীরার ৪ আসনেই জয় পেল জামায়াত
  • সাতক্ষীরা-৩ আসনে সরেননি বিএনপির বিদ্রোহী শহিদুল, মাঠে থাকলেন ১৯ প্রার্থী

চার ইউনিয়নসহ সাতক্ষীরা পৌরসভাকে ‘রেড জোন’ ঘোষণা

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতক্ষীরায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা ৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন।
সাতক্ষীরা প্রতিনিধি
18 June, 2020, 05:05 pm
Last modified: 18 June, 2020, 05:15 pm

সাতক্ষীরা পৌরসভা ও জেলার বিভিন্ন উপজেলার চারটি ইউনিয়নকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

এ ছাড়া 'ইয়োলো জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও ১৪টি ইউনিয়নকে।

জনসংখ্যার আনুপাতিক হারে ও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার উপর ভিত্তি করে জোনগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরার সিভিল সার্জন অফিস।

চিহ্নিত এসব এলাকাগুলোকে লকডাউন করার জন্য সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। 

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভায় ৮৬ হাজার জনসংখ্যার মধ্যে আট জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে ২৭ হাজার ৮৬৬ জনসংখ্যার বিপরীতে শনাক্ত তিনজন, দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে ২৩ হাজার ৯৬০ জনসংখ্যার মধ্যে শনাক্ত তিনজন, তালা সদর ইউনিয়নে ৩৩ হাজার ২৭ জনের বিপরীতে তিনজন ও তালার জালালপুর ইউনিয়নে ২১ হাজার ৬৯৯ জনের মধ্যে দুইজন কোভিড-১৯ রোগী রয়েছে।

এ ছাড়া আশাশুনি সদর, কলারোয়া উপজেলার জালালাবাদ, কেড়াগাছি, লাঙ্গলঝাড়া, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা, কুশোলিয়া, দেবহাটা উপজেলার সদর, পারুলিয়া, তালা উপজেলার খলিশখালি, মাগুরা ও সরুলিয়া ইউনিয়নকে ইয়োলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে অনুযায়ী, ঢাকার বাইরে গড়ে ১০ হাজারে একজন বা এক লাখে দশ জন করোনা রোগী শনাক্ত হলে সেই এলাকাকে 'রেড জোন' হিসেবে গণ্য করা হবে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরা পৌরসভা ও চারটি ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণার জন্য সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র পাঠানো হয়েছে। এখনও পরবর্তী নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই এসব এলাকাগুলোকে লকাডাউন করা হবে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতক্ষীরায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা ৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭  জন।

তিনি আরও বলেন, রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলো লকডাউন ঘোষণার পর সবকিছুই বন্ধ করে দেওয়া হবে। ইয়োলো জোন হিসেবে চিহ্নিত এলাকায় সীমিত আকারে চলাচল ও দোকানপাট খোলা থাকবে। রেড ও ইয়োলো জোনের বাইরে গ্রিন জোন এলাকায় সবকিছুই স্বাভাবিক থাকবে। তবে প্রতিটি স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও প্রত্যেকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
 

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / রেড জোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • সাতক্ষীরার ৪ আসনেই জয় পেল জামায়াত
  • সাতক্ষীরা-৩ আসনে সরেননি বিএনপির বিদ্রোহী শহিদুল, মাঠে থাকলেন ১৯ প্রার্থী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net