Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
সাতক্ষীরার ৪ আসনেই জয় পেল জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 08:15 am
Last modified: 13 February, 2026, 08:18 am

Related News

  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সব স্তরের স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: গোলাম পরওয়ার
  • জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে: সালাহউদ্দিন আহমদ

সাতক্ষীরার ৪ আসনেই জয় পেল জামায়াত

ভোট গ্রহণ ও গণভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
টিবিএস রিপোর্ট
13 February, 2026, 08:15 am
Last modified: 13 February, 2026, 08:18 am
সাতক্ষীরার চার আসনে জয়ী জামায়াত মনোনীত প্রার্থীরা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে সব কটি আসনে জয়ী হয়েছেন দলটির মনোনীত 'দাঁড়িপাল্লা' প্রতীকের প্রার্থীরা।

ভোট গ্রহণ ও গণভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্র ও পোস্টাল ভোট মিলিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হন।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪টি এবং 'না' ভোট ১ লাখ ২১ হাজার ২৫৬টি। মোট ৭৫.৬৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৮৩ ভোট। মুহাদ্দিস আব্দুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের ব্যবধানে জয়ী হন।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৮টি এবং 'না' ভোট ৮৬ হাজার ৬১৯টি। মোট ৭৩.৭৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে জয় পেয়েছেন জামায়াতের মুহা. রবিউল বাসার। ১৬৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম ফুটবল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে রবিউল বাসার জয়ী হন। বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং 'না' ভোট ১ লাখ ৪ হাজার ৮৮৩টি। মোট ৭০.৯৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪৬৬ ভোট। ২১ হাজার ৪৪৭ ভোটের ব্যবধানে জয়ী হন গাজী নজরুল ইসলাম।

এ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং 'না' ভোট ৬০ হাজার ৭৭৯টি। মোট ৬৭.৭৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / সাতক্ষীরা / জামায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সব স্তরের স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: গোলাম পরওয়ার
  • জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে: সালাহউদ্দিন আহমদ

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net