Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
চট্টগ্রাম সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন ও সেনা মোতায়েন চায় বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2020, 05:20 pm
Last modified: 04 March, 2020, 05:23 pm

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

চট্টগ্রাম সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন ও সেনা মোতায়েন চায় বিএনপি

তাদের অন্য দাবিগুলো হলো- প্রিজাইডিং কর্মকর্তাদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষমতা এক শতাংশে নামিয়ে আনা ও জাতীয় পরিচয়পত্র দেখে ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশ নিশ্চিত করা।
টিবিএস রিপোর্ট
04 March, 2020, 05:20 pm
Last modified: 04 March, 2020, 05:23 pm

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন ও ভোটকক্ষে সেনা মোতায়েনসহ চারদফা দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে লিখিতভাবে এসব দাবি তুলে ধরেন তিনি।

অন্য দাবিগুলো হলো- প্রিজাইডিং কর্মকর্তাদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষমতা এক শতাংশে নামিয়ে আনা ও জাতীয় পরিচয়পত্র দেখে ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশ নিশ্চিত করা।

এ ব্যাপারে ডা. শাহাদাত হোসেন বলেন, টানা তিনদিন ছুটির পর ২৯ মার্চ ভোটের দিন নির্ধারণ করেছে ইসি। ফলে ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভোটের তারিখ ৩১ মার্চ করার দাবি জানিয়েছি। 

তিনি আরও বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের কারিগরি দিকটা সেনাবাহিনী তত্ত্বাবধান করলেও তারা নিরাপত্তাসহ অন্যান্য দিকটা দেখে না। ফলে অনেক অনিয়ম হয়েছে। সেজন্য সেনা মোতায়েনের দাবি জানিয়েছি।

ডা. শাহাদাত বলেন, অনেকে জোরপূর্বক কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। এজন্য ভোটার ছাড়া অন্য কেউ যেন কেন্দ্রে ঢুকতে না পারে তাই এনআইডি দেখে কেন্দ্রে প্রবেশে নিয়ম করার দাবি জানিয়েছি।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বিএনপির মেয়র প্রার্থী চারটি প্রস্তাব দিয়েছেন। আমরা সেগুলো নির্বাচন কমিশনে পাঠাবো। উর্ধ্বতন কর্তৃপক্ষ এসব দাবি বাস্তবায়নে সিদ্ধান্ত নেবে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম সিটি নির্বাচন / চসিক / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net