চট্টগ্রামে ১ দিনে আরো ২৯৭ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ১০,৪৭৭
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা পজিটিভ হওয়া ২৯৭ জনের মধ্যে ২২৯ জন চট্টগ্রাম মহানগরী এবং ৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৪০ মহানগরীর এবং ৫৮ জন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৪৭৭ জনে। এর মধ্যে ৭ হাজার ২৮৬ জন নগরের ও ৩ হাজার ১৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ৭ জুলাই মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য জানায়।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৯ জন সুস্থ হয়েছেন। উপজেলায় ৪২ জন, মহানগরের ৭ জন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ২৬৫ জন করোনা রোগী।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি জানান, সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫১৫ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ২০৫ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৪৪ জনের, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের, শেভরণ ল্যাবে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু শনাক্ত হয়েছে।
উপজেলা পর্যায়ে সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন লোহাগাড়ার ৩, সাতকানিয়ার ২, বাঁশখালীর ৬, চন্দনাইশের ১, পটিয়ার ৬, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৩, ফটিকছড়ির ৫, হাটহাজারীর ২০, মিরসরাইয়ের ২ ও সীতাকুণ্ডের ৪ জন।
