চট্টগ্রামে হাত-পা বাঁধা তরুণের লাশ উদ্ধার
চট্টগ্রামের উপকূলীয় উপজেলা সন্দ্বীপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. সৌরভ (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার মগধরা এলাকা থেকে লাশটি উদ্ধার করে সন্দ্বীপ থানা পুলিশ।
নিহত সৌরভ উত্তর মগধরা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের মো. মোছাদ্দেকের ছেলে।
সন্দ্বীপ থানার পুলিশের পরিদর্শক আবদুল হালিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “একটি পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার বাবা প্রবাসী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে মেরে সেখানে ফেলে গেছে।”
ময়নাতদন্তের জন্য ওই তরুণের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
