Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
চট্টগ্রামে ফ্লাইওভারে ফাটল: উন্নয়ন কর্তৃপক্ষকেই দায়ী করলেন মেয়র 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2021, 09:40 am
Last modified: 27 October, 2021, 09:51 am

Related News

  • মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে রিট
  • মধ্যরাতে মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
  • চট্টগ্রামের অক্সিজেন মোড়ে যানজট নিরসনে ২,২০০ কোটি টাকার নতুন ফ্লাইওভার প্রকল্প
  • ঢাকার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
  • রাজশাহীতে ৫৪০ কোটি টাকা ব্যয়ে আরও পাঁচ ফ্লাইওভার: জনমনে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

চট্টগ্রামে ফ্লাইওভারে ফাটল: উন্নয়ন কর্তৃপক্ষকেই দায়ী করলেন মেয়র 

২০১২ সালের নভেম্বরে এই ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনায় ১৪ জন নিহত হয়।
টিবিএস রিপোর্ট
27 October, 2021, 09:40 am
Last modified: 27 October, 2021, 09:51 am
ছবি-টিবিএস

নকশা ও নির্মাণে কারিগরী ত্রুটির কারণে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারে (এম এ মান্নান ফ্লাইওভার) ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম। মঙ্গলবার (২৬ অক্টোবর)  ফ্লাইওভার পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‍‍"মূলত দুটি কারণে ফ্লাইওভারে ফাটল দেখা দিতে পারে। ডিজাইন ফেইলিয়র অথবা কন্সট্রাকশন ফেইলিয়র। যে ফেইলিয়রই হোক, মূলত ওভারলোডেড গাড়ি চলার কারণে এমনটা ঘটেছে।" 

তিনি টিবিএসকে বলেন, "আমি এই প্রকল্পের দায়িত্বে থাকা ম্যাক্স ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, ফ্লাইওভারের এ অংশটি মূল নকশায় ছিল না। ফ্লাইওভার নির্মাণের চার বছর পর আরাকান সড়কমুখী এই র‍্যাম্পটি যুক্ত করা হয়। এ কারণে নির্মাণ ত্রুটি হতে পারে।" 

এ সময় প্রধান প্রকৌশলীর বক্তব্যকে সমর্থন করে চসিক মেয়র রেজাউল করিম বলেন, "এই ফ্লাইওভারটি সিডিএ নির্মাণ করেছে, আমরা দেখভাল করছি। সাধারণভাবে দেখে মনে হচ্ছে নির্মাণে ত্রুটি আছে। ইতোমধ্যেই আমরা সড়কটি বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে সিডিএ-কে চিঠি দেওয়া হবে, তারা সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো।" 

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর শুলকবহর থেকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা পর্যন্ত এম এ মান্নান ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের নভেম্বরে ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনায় ১৪ জন নিহত হলে এর নির্মাণকাজ তদারকির দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী। নির্মাণকাজ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্মাণের চার বছর পর ফ্লাইওভারে আরাকান সড়কমুখী একটি র‍্যাম্প যুক্ত করেন সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুস ছালাম। র‍্যাম্প ব্যবহার করে নগরের মুরাদপুর থেকে আসা গাড়িগুলো চান্দগাঁও ও বহদ্দারহাট বাস টার্মিনালের দিকে একমুখী চলাচল করে। পরে এই ফ্লাইওভারসহ চারটি ফ্লাইওভার ২০১৯ সালের ডিসেম্বরে চসিককে হস্তান্তর করে সিডিএ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস মুঠোফোনে বলেন, 'ফ্লাইওভারটি আগের চেয়ারম্যানের সময় তৈরি করা হয়েছিল। তাই এ বিষয়ে কথা বলা যাচ্ছে না। আমি ঢাকায় এসেছি, চট্টগ্রামে গিয়ে পিলারগুলো পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেয়া হবে।'

প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, "ভারী যানবাহন চলাচলের কারণে ফ্লাইওভারে ফাটল দেখা দিয়েছে।"

তবে ফ্লাইওভার সুরক্ষায় সিডিএর অবহেলা আছে দাবি করে চসিক মেয়র রেজাউল করিম বলেন, "এর আগেও এই ফ্লাইওভার নির্মাণ করতে গিয়ে গার্ডার ধসে ১৪ জনের মৃত্যু হয়েছিল। বলা হচ্ছে ভারী যানবাহন চলাচলের কারণে ফ্লাইওভারে ফাটল এসেছে। কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল রুখতে হাইট ব্যারিয়ার রাখার কথা থাকলেও তা রাখা হয়নি।"

এদিকে ফ্লাইওভারে ফাটলের খবরে বহদ্দারহাট এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম টিবিএসকে বলেন, "ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় আপাতত দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা নেই। রাস্তায় গাড়ি চলাচলের কম্পনে ফ্লাইওভারের কোনো সমস্যা হবে না।" 

এদিকে ফ্লাইওভার বন্ধ থাকায় মঙ্গলবার সকাল থেকে ফ্লাইওভারের দুই পাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট; দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
 

Related Topics

টপ নিউজ

ফ্লাইওভার / এম এ মান্নান ফ্লাইওভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে রিট
  • মধ্যরাতে মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
  • চট্টগ্রামের অক্সিজেন মোড়ে যানজট নিরসনে ২,২০০ কোটি টাকার নতুন ফ্লাইওভার প্রকল্প
  • ঢাকার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
  • রাজশাহীতে ৫৪০ কোটি টাকা ব্যয়ে আরও পাঁচ ফ্লাইওভার: জনমনে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net